এক্সপ্লোর

Madhyamik Result Rank: মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কারা? প্রথম তিনে এল কলকাতার কোনও পড়ুয়া?

Madhyamik Result 2025: মাধ্যমিকে পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং। মাধ্যমিকে পাসের হারে তৃতীয় কলকাতা, চতুর্থ পশ্চিম মেদিনীপুর


এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৭%। পাশের শতাংশে সবথেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। মেধাতালিকায় প্রথম ১০ এ  ৬৬ জন। সেই ধারাবাহিকতা সমানে চলেছে! মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। প্রথম দশের মেধা তালিকায় থাকা ৬৬ জনের মধ্যে কলকাতার পড়ুয়া মাত্র একজন। ৭০ দিনের মাথায় শুক্রবার রেজাল্ট আউট হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার। 

 

  • মাধ্যমিকে প্রথম: রায়গঞ্জ করোনেশন হাইস্কুল অদ্রিত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। (৯৯.৪৩%)
  • মাধ্যমিকে দ্বিতীয় স্থানে আছে  মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনুভব বিশ্বাস। একই স্থান পেয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের পড়ুয়া সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪। (৯৯.১৪%)
  • মাধ্যমিকে তৃতীয় কোতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী।  প্রাপ্ত নম্বর ৬৯৩। (৯৯%) 

    কলকাতার পড়ুয়াদের মধ্যে মেধাতালিকায় কত জন? 

  • সার্বিক পাশের হারে তৃতীয় হলেও প্রথম দশের মেধা তালিকায় কলকাতার মুখ রেখেছে  অবন্তিকা রায়। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের এই ছাত্রী অষ্টম স্থান অধিকার করেছে। সে পেয়েছে ৬৮৮।

    মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। কিন্তু সাফল্যের হারে পিছিয়ে পড়েছে মেয়েরা। এবার মোট নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাস করেছে ৭ লক্ষ ৯১ হাজার ৮৮। ১ লক্ষের বেশি পরীক্ষার্থী এ বছর পাস করতে পারেনি। 

    ৯০-১০০-র মধ্যে নম্বর বা AA পেয়েথছে ১০ বাজার ৬৫৯ জন। ৮০-৮৯ বা A+ পেয়েছে ২৫ হাজার ৮২০ । এবং 60-79-র মধ্যে নম্বর বা A পেয়েছে ৯১ হাজার ২৩৭ জন।                 

    এবার মাধ্যমিক পরীক্ষার ৭০দিনের মাথায় রেজাল্ট আউট হল। আজই  পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট । রেজাল্ট দেখতে চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে, wb10.abplive.com-এ। এবার পরীক্ষার্থী ছিল প্রায় ১০ লক্ষ।  সকাল ৯টায় ফল প্রকাশ করে  মধ্যশিক্ষা পর্ষদ।  ফল প্রকাশের দিনেই স্কুলে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট। 

    কোথায় দেখবেন রেজাল্ট?

    মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
  • সকাল ৯টা ৪৫ থেকে দেখতে পারবেন ফল।
  • তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।
  • দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।
  • এই ইনপুটগুলি দিলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটারে। দেখা যাবে মোবাইল থেকেও । 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget