এক্সপ্লোর

Madhyamik Result 2025: 'ক্লাস 10 এও গাইডেন্স পেয়েছি...তাঁদের আজ চাকরি নেই',মাধ্যমিক-টপারের মুখে চাকরিহারা শিক্ষকদের কথা

আমাদের স্কুলের কয়েক জনেরও চাকরি চলে গিয়েছে।...মেধাবী ছাত্রের মুখে ২৬ হাজার শিক্ষকের চাকরি খোয়ানোর প্রসঙ্গ।

কলকাতা : মাধ্যমিকে প্রথম। জীবনের প্রথম পরীক্ষায় বিরাট সাফল্য । ভাল রেজাল্টের প্রত্যাশা থাকলেও, একেবারে শীর্ষ স্থান? না, ভাবেনি সে। মেধাতালিকায় উপরের দিকে থাকলেই স্বাভাবিক ভাবে পড়ুয়ার কাছে প্রশ্ন যায়, কত ঘণ্টা পড়তে ? কী হতে চাও ? সেই সঙ্গে আদৃতকে প্রশ্ন করা হয়েছিল, পড়ার পাশাপাশি চারিপাশে ঘটে যাওয়া ঘটনার উপর নজর রাখা হয়? মেধাবী ছাত্রের উত্তর, হ্যাঁ। তাঁর মুখেও শোনা গেল, ২৬ হাজার শিক্ষকের চাকরি খোয়ানোর প্রসঙ্গ। 

আদৃতের অন্য ভাবনা

আদৃত জানালেন, ' আমরা এখন দেখছি ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেল। আমাদের স্কুলের কয়েক জনেরও চাকরি চলে গিয়েছে। সেই টিচারদের কাছে পড়েছি আমি। ক্লাস টেন-এও গাইডেন্স পেয়েছি। এটা খুবই আনফরচুনেট। আমি চাইব, তাদের যেন যোগ্য পোস্টে তাড়াতাড়ি ফেরানো হয়' । 

চাকরি নিয়ে সঙ্কটে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।  একই  সঙ্গে পড়ুয়াদের নিয়ে  সঙ্কটে পড়েছে রাজ্যের হাজার হাজার স্কুল। অনেক ছাত্ররাই এই পরিস্থিতিতে পড়েছে মুশকিলে। শিক্ষকদের পরামর্শ পাওয়টা মিসও করছে তারা। তেমনই আদৃত। প্রিয় শিক্ষকদের হঠাৎ চাকরি হারানো নাড়া দিয়ে গিয়েছে তাকে। 

আদৃতের টিপস

পড়াশোনায় খুবই ভাল আদৃত বরাবর। দিনে ৮-১০ ঘণ্টা করে পড়াশোনা তো করাই হত। তবেসে জানাল, অমন বাঁধাধরা সময় নয়, সময় পেলেই পড়তে বসে যেতে হবে । আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানাল বেশ কিছু পরামর্শ। ফার্স্ট বসের মতে,  'বাঁধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে।'            

এবার কেমন হল ফল?

২ মে প্রকাশিত হয়েছে, দুহাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মাথায় রেজাল্ট আউট হয়েছে। গতবারের তুলনায় বেড়েছে পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ, গতবার তা ছিল ৮৬.৩১ শতাংশ।                  

পাসের হারের নিরিখে কোন জেলা কোন স্থানে?

পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৬.৪৬ পারসেন্ট। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ পারসেন্ট। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০.৫২ পারসেন্ট। 

      

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget