এক্সপ্লোর

WBJEE Result 2022 Declared: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম ও দ্বিতীয় স্থানে দুই হিমাংশু, মেধাতালিকায় এক মেয়ে

WBJEE Result 2022: প্রথম ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন আইসিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE Result 2022) ফল। তাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার মতোই প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর নাম এক। প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী, দু'জনের নামই হিমাংশু শেখর। প্রথম হওয়া হিমাংশু ব্যারাকপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানাধিকারী হিমাংশু শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুলে পাঠরত। 

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল

এ ছাড়াও  প্রথম দশে যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, তৃতীয় স্থানাধিকারী সপ্তর্ষি মুখোপাধ্যায়। তিনি ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র। চতুর্থ স্থানাধিকারী জাহ্নবী শ'। তিনি সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী। মেয়েদের মধ্যে প্রথম জাহ্নবী। পঞ্চম স্থানাধিকারী কৌস্তভ চৌধুরী। তিনি কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র। 

ষষ্ঠ স্থানে রয়েছেন সৌম্যপ্রভ দে। তিনি কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুলের ছাত্র। সপ্তম স্থানাধিকারী দেবরাজ কর্মকার জামশেদপুরের ডিবিএমএস কদমা হাইস্কুলে পাঠরত। অষ্টম স্থানাধিকারী অগ্নিভ্র দে সাউথ পয়েন্টের ছাত্র। নবম স্থানাধিকারী অয়ন অধিকারী ক্যালকাটা বয়েজ স্কুলে পড়েন। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় দশম স্থানে রয়েছেন। তিনি ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র।


WBJEE Result 2022 Declared: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, প্রথম ও দ্বিতীয় স্থানে দুই হিমাংশু, মেধাতালিকায় এক মেয়ে

জাহ্নবী শ'

আরও পড়ুন: WBJEE Result 2022: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফল

এ বারে মেধাতালিকার প্রথম দশ জনের মধ্যে প্রথম ১০ জনের মধ্যে ৬ জন সিবিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন আইসিএসই বোর্ডের। প্রথম ১০ জনের মধ্যে ২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। তবে শতাংশের হিসেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারাই এগিয়ে।

শতাংশের হিসেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়ারাই এগিয়ে

এ বারে পরীক্ষার ৪৮ দিনের মাথায় আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হল। গত বারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে অনলাইন কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হবে। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সিলের তিনটি রাউন্ড শেষ হবে। এ বার জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিলেন ৮১,৩৯৩ জন। এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন।
পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। ফল দেখা যাবে  wbjeeb.nic.in ওয়েবসাইটে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget