এক্সপ্লোর

Suvendu Adhikari: ’এবার খেলা দেখাব, মনোনয়ন জমার দায়িত্ব আমাদের’, ডায়মন্ড হারবারের সভায় হুঙ্কার শুভেন্দুর

Diamond Harbour Meeting:‘২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হত। ২০১৬-র পর ভাইপো এখানে ভোট হতে দেয়নি। এবার খেলা দেখাব, মনোনয়ন জমার দায়িত্ব আমাদের’, ডায়মন্ড হারবারের সভা থেকে কড়া হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

হিন্দোল দে, ডায়মন্ড হারবার: ‘২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট (election) হত। ২০১৬-র পর ভাইপো এখানে ভোট হতে দেয়নি। এবার খেলা দেখাব, মনোনয়ন (nomination) জমার দায়িত্ব আমাদের’, ডায়মন্ড হারবারের (diamond harbour) সভা (meeting) থেকে কড়া হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। বললেন, '‘ডিসেম্বর মাসেই বিজয় সমাবেশ করতে এই জেলায় আসব।’

আর কী বললেন?
এদিন শুভেন্দুর সভার আগে তীব্র উত্তেজনা তৈরি হয়। হটুগঞ্জে দফায় দফায় মাথা চাড়া দেয় উত্তেজনা। শুভেন্দু সভার শুরুতেই বলেন, 'আদালতের নির্দেশে সভামঞ্চ তৈরি শুরু করলাম। সারা দিন কিছু করেনি, রাতে সব খুলে দিয়ে চলে গেল। সুস্থ হয়ে সকলকে বাড়ি ফিরতে হবে, আগামী দিনে বড় লড়াই।’ তাঁর আরও অভিযোগ, সভায় বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। এর পরই তাঁর বক্তব্য, 'রাজ্যে কোনও গণতন্ত্র নেই, কোথাও ভোট করতে দেওয়া হয় না।’ পুলিশের উদ্দেশে হুঙ্কারও দেন তিনি। বলেন, ‘পুলিশ কান খুলে শুনে রাখুন, বিজেপির অধীনে কাজ করতে হবে। যা ধরি, শেষ করে ছাড়ি।’

অশান্তি হটুগঞ্জ...
এদিন বিরোধী দলনেতার সভার আগে হটুগঞ্জ বাজারের কাছে তৃণমূলের তরফে অবরোধ করা হয়েছিল। সঙ্গে চলে স্লোগান। তৃণমূলের তরফে বার বার বলা হয়, তারা কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধী। যদিও বিজেপির অভিযোগ, শুভেন্দুর সভায় যাতে কোনও কর্মী-সমর্থক না আসতে পারে সেই কারণেই পরিকল্পনামাফিক এই ব্যবস্থা করা হয়েছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। ইট-পাটকেল ছোড়া হয়েছে। একাধিক দোকানে আগুন লাগানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশবাহিনী নামানো হলেও কিছু ক্ষণ আগে পর্যন্ত যা জানা গিয়েছিল তাতে ছবির মোটেও কোনও পরিবর্তন হয়নি। তৃণমূলের দাবি, স্থানীয়দের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে। গালিগালাজের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, 'তৃণমূল যেন মনে রাখে, আরেকটি সভা পূর্ব মেদিনীপুরে হচ্ছে। আমিও চাইলে ২০ জায়গায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি।' উল্লেখ্য, কাঁথিতে অভিষেকের সভার আগে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের প্রাণ যায়। বিস্ফোরণস্থল থেকে দেড় কিমি দূরে তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়েছে। ঝলসানো দেহ মেলে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার। তৃণমূল কর্মী বিশ্বজিৎ গায়েনের ঝলসানো দেহ মেলে আধ কিমি দূরে। উল্লেখ্য শনিবার কাঁথিতে, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভাস্থলের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। অন্য দিকে, শুভেন্দুর সভায় আসার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। কুলপিতে বিজেপির বাস লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ভাঙল বিজেপি কর্মীদের বাসের কাচ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার শাসকদলের।

আরও পড়ুন:'পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা' ভূপতিনগরে বিস্ফোরণ নিয়ে ঝাঁঝালো ট্যুইট শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget