এক্সপ্লোর

Weather: দক্ষিণবঙ্গে আপাতত 'নেই' ঝড়-বৃষ্টি, ঘূর্ণিঝড়ের জেরে রবিতেই আবহাওয়ায় বদল?

Weather Today: দক্ষিণবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা আগামী মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকায় পরিণত হতে পারে। ১৪ মে আছড়ে পড়তে পারে, বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। যা পরিণত হবে গভীর নিম্নচাপে। শেষমেশ, সেই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মোকা-য়। সেই ঝড়ের কি কোনও প্রভাব পড়বে এই রাজ্যে?এ নিয়ে এখনই আবহাওয়া দফতর কিছু না জানালেও বৃহস্পতিবারের পূর্বাভাসে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

বরং দক্ষিণবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়ার আশঙ্কার প্রহর গুনছে বাংলাদেশ ও মায়ানমার। 

আমেরিকা ও ইউরোপের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন সংস্থার পূর্বাভাস, ১৪ মে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরও জানিয়েছে, শনিবার ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত।                                         

রবিবার ৭ মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার ৮ মে আরও গভীর ঘণীভূত হবে নিম্নচাপটি। মঙ্গলবার ৯ মে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।                    

আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর দিকে। ঘূর্ণিঝড়ের নাম মোকা দিয়েছে আরব সাগরের দেশ ইয়েমেন। আপাতত দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মোকার প্রভাব পড়তে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

রবিবার ও সোমবার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পতে পারে। রবিবার ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার ঝড়ের গতিবেগ থাকতে পারে ৭০ কিলোমিটার। ফলে ৮  মে থেকে ১১  মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে যেতে মৎসজীবীদের নিষেধ করা হয়েছে। 

 

আরও পড়ুন, আচমকাই অদৃশ্য হচ্ছে শনির বলয়! মৃত্যুর দিকে এগোচ্ছে এই গ্রহ?

সেরা শিরোনাম

Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget