এক্সপ্লোর

Cyclone Remal Updates: ঘূর্ণিঝড় রেমালের জের, কাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

Cyclone Remal Alert: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।            

কলকাতা: সাগর দ্বীপ (Sagardwip), ক্যানিং (Canning), দিঘার (Digha) আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। বেলা যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। সকাল সাড়ে ১১টার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২১০ কিলোমিটার, ক্যানিং থেকে ২৩০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দূরে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়ের বেগ বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে মংলার কাছে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।            

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের জের, কাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্নাতক, স্নাতকোত্তরের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা পিছিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত পরীক্ষা নেওয়া হবে ১৮ জুন। 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই ৬টি জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও। আগামীকালও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায়।

আরও পড়ুন, আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল', ঘনিয়ে আসছে ল্যান্ডফলের সময়, কলকাতায় তুমুল বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড় রেমাল আসার আগে সতর্ক রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। কোথাও বিদ্যুৎ বিপর্যয় হলে ফোন করে জানানো যাবে অভিযোগ। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কন্ট্রোল রুমের নম্বর হল 89007-93503, 89007-93504 ও 19121. 

এদিকে,  রবিবার রাতে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই ঝড় মোকাবিলায় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। শালিমার স্টেশনের ইয়ার্ডে দূরপাল্লার ট্রেন ট্রাক থেকে যাতে গড়িয়ে না যায় সেই কারণে ট্রেনের চাকাকে রেললাইনের সঙ্গে চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর পাশাপাশি চাকা গুলোতে ব্লক লাগানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget