এক্সপ্লোর

Weather Forecast: আগামীকাল কোন কোন জেলায় তাপপ্রবাহের আশঙ্কা? কতদিন এগিয়ে এল গরমের ছুটি?

Heatwave in Bengal: স্কুলের সময়েও বদল করা হয়েছে। এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটিও।

সঞ্চয়ন মিত্র, ভাস্কর মুখোপাধ্যায় ও কমলকৃষ্ণ দে, কলকাতা ও বর্ধমান: প্রবল গরমে কার্যত পুড়ছে বাংলা। চৈত্রের শেষে ক্রমশ ঊর্ধ্বগামী পারদ। আগামীকাল থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। স্কুলের সময়েও বদল করা হয়েছে। এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটিও। ২৪ মে-র বদলে সরকারি স্কুলে ২ মে থেকেই গরমের ছুটি। কাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে। ১৪ থেকে ১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। মালদা, ২ দিনাজপুরেও ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা। দহন থেকে আপাতত নেই মুক্তি, বৃ্ষ্টির সম্ভাবনা নেই। ক্যানিং, বাঁকুড়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি, কলকাতা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের ১১টি জায়গায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি। আলিপুর জাজেস কোর্টে আইনজীবীর গাড়ি চালকের অস্বাভাবিক মৃত্যু। প্রচণ্ড গরমেই গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। প্রখর দাবদাহ এড়াতে মর্নিং শিফটে ক্লাস করানোর নির্দেশিকা জারি করেছে বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। 

গরমের বলি:
এমন গরমের মধ্যেই আলিপুর জাজেস কোর্টের এক আইনজীবীর গাড়িচালকের মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য ছড়াল। তীব্র গরমের মধ্যে চালকের আসনে বসেই অজ্ঞান হয়ে পড়েন বাটানগরের বাসিন্দা ৭০ বছরের সমীর চৌধুরী। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রচণ্ড গরমের কারণেই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। 

গত কয়েকদিনে ঠাঠা গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে আরও অস্বস্তিকর অবস্থার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকবার্তা জারি করা হল। এখনই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি, আগামী ৫ দিনে তা আরও বাড়বে। পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। 

বুধবারও গরমে পুড়েছে বাংলা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি। সবচেয়ে বেশি গরম ছিল বাঁকুড়ায়। সেখানে তাপমাত্রার পারদ ৪০ পেরোল। বর্ধমান ও শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে ৪০ ডিগ্রি ও পানাগড়ে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে উত্তরোত্তর বাড়বে গরম। বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বীরভূম ও বর্ধমানের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোম থেকে শুক্রবার সকাল ৬.৩০-১১টা পর্যন্ত ও শনিবার ৯.৩০টা পর্যন্ত ক্লাস চলবে। 

আরও পড়ুন: অবশেষে সাফল্য! গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রান মেট্রোর

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget