এক্সপ্লোর

Kolkata Metro: অবশেষে সাফল্য! গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রান মেট্রোর

Kolkata Metro: চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান সম্পূর্ণ হল। চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা।

গঙ্গার নীচ দিয়ে মেট্রোর দৌড়কে ইতিহাস বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ভারতে এই প্রথম কোনও নদীর নীচ দিয়ে যাতায়াত করল মেট্রো।

চলতি বছরের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা। আশাবাদী, মেট্রো কর্তারা।

গঙ্গার নীচ দিয়ে সফলভাবে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান। ট্রায়াল চলবে ৭ মাস। ইতিহাস গড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রো। জোড়া ইতিহাসের সাক্ষী হল কলকাতা ও হাওড়া। গঙ্গার নীচ দিয়ে প্রথমবার দুই পাড়ের দুই শহরকে জুড়ে দিল মেট্রো। গঙ্গার নীচে গড়াল মেট্রো! সফলভাবে শুরু হল ট্রায়াল রান। ২টো নজির। ভারতের সবচেয়ে গভীরতম রেলপথ। মাটির ৩৩ মিটার নীচে। ভারতের প্রথম নদীর নীচ দিয়ে মেট্রো। আজ শুরু হলেও আগামী ৭ মাস টানা ট্রায়াল রান চলবে। ট্রায়াল রান সফল হলে সেফটি সার্টিফিকেট হাতে এলে শুরু হবে পরিষেবা।

এবার গঙ্গার নীচ দিয়ে ছুটতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আশার কথা শোনাল মেট্রো কর্তৃপক্ষ। তবে পুরো পথে এখনই চলবে না ট্রেন। বউবাজারের কাজ এখনও পুরোপুরি শেষ না হওযায় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বুধবার হল ট্রায়াল রান। ইতিমধ্যেই শেষ হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ। কিন্তু বউবাজার বিপর্যয়ের জেরে মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ না হওয়ায় আনা যাচ্ছিল না কোনও রেক। বউবাজারে সেই কাজ শেষ হওয়ার পর রবিবার আনা হয় রেক। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু হলে, দেশের মধ্যে প্রথম কলকাতায় মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে। গঙ্গার গভীরতা ১৩ মিটার। তার আরও ১৩ মিটার নীচে তৈরি হয়েছে টানেল। ২০১৮ সালে ৬৬ দিনে শেষ হয় ওই খননকাজ। গঙ্গার নীচে লাইনের দৈর্ঘ্য সাড়ে ৫০০ মিটার।  

বউবাজার কাণ্ডের পর শেষ পর্যন্ত কবে মেট্রো চালানো যাবে তা নিয়ে দেখা দেয় সংশয়। শেষমেশ, সমস্যার সমাধান হয়েছে। এবার মেট্রোতে চড়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পৌঁছোনোর অপেক্ষা।

আরও পড়ুন: সাংগঠনিক জেলার কমিটি নিয়ে ক্ষোভ, জঙ্গিপুরেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

সেরা শিরোনাম

Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
Suvendu Adhikari: তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
তোলাবাজি নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর, দলের কোন্দল নিয়ে তিন বিধায়ককে সতর্ক করলেন
Kunal Ghosh: লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি কুণাল ঘোষের, তদন্তের আশ্বাস বিজেপির
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ

ভিডিও

Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী
TMC vs BJP: ''BJP-কে আক্রমণ করতে হলে, কেন শাসনে গিয়ে শাসন করতে হবে?'' হুমায়ুন কবীরকে প্রশ্ন সুকান্তর
Samik Bhattacharya | দমদমের বিজেপি বিধায়কের সামনেই ক্ষোভপ্রকাশ শমীকের
Food Safety Raid| খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চোখ কপালে তোলার মত ছবি ধরা পড়ল শহরের একের পর এক হোটেল রেস্তোরাঁয়। Chok Bhanga 6ta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget