এক্সপ্লোর

Weather Forecast : বর্ষশেষের আনন্দ মাটি করবে বৃষ্টি ! বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি

Year End Weather Update : এবার কি উষ্ণ বড়দিন (Christmas Weather Update) ? আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সেরকমই বলছে। প্রায় দশদিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল তা আপাতত শেষের পথে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : জোড়া বিপত্তি ফলা ! একদিকে যেমন ধাক্কা শীতের রেশে, অন্যদিকে আবার বৃষ্টি-শঙ্কা (Rain Update)। 'উষ্ণ' বড়দিনের পাশাপাশি বরুণদেবের কোপে পড়তে পারে বর্ষশেষের আনন্দ (Weather Update in Yearend)। আশঙ্কা এমনই। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা আর অন্যদিকে ঘূর্ণাবর্তের (Cyclone) কাঁটার জেরে এই মুহূর্তে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। এই মুহূর্তে তার জেরে বাংলায় বাড়ছে তাপমাত্রা (temperature on rise)। উষ্ণ বড়দিনের পূর্বাভাস দিল আলিপুর আবহওয়া দফতর (Alipore Metrological Department)। এদিকে রবিবার রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

বাড়ছে তাপমাত্রা, কমবে শীত

এবার কি উষ্ণ বড়দিন (Christmas Weather Update) ? আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সেরকমই বলছে। প্রায় দশদিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল তা আপাতত শেষের পথে। দু’দিনে ২ ডিগ্রি চড়েছে পারদ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি

পশ্চিমি ঝঞ্ঝা, আর বছর শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের (Cyclone) ভ্রুকুটি। পূবালি হাওয়ার দাপটে পিছু হটছে উত্তুরে হাওয়া। আর তারই প্রভাবে বাড়ছে তাপমাত্রা। একদিকে যেমন ক্রিসমাস উষ্ণ হওয়ার আশঙ্কা, তেমনই বড়দিন কতটা ঝলমলে থাকবে, তা নিয়েও থেকে যাচ্ছে সংশয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। যার জেরেই আশঙ্কা, তাহলে কি বর্ষশেষ ও বর্ষবরণের আনন্দ মাটি করবে বৃষ্টি।

বৃষ্টি-কুয়াশা শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে নতুন করে তুষারপাত হওয়ায়, দার্জিলিঙের উচ্চ পার্বত্য অঞ্চলে ঠান্ডার কামড় রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।                                                                         

 

আরও পড়ুন- যাদবপুরের নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল, সমাবর্তনের ঠিক আগে অপসারিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget