এক্সপ্লোর

Weather Today: বড়দিনে জাঁকিয়ে শীত? দার্জিলিঙে তুষারপাত? সপ্তাহের শুরুতেই বড় আপডেট আবহাওয়ার

Weather Forecast: হাওয়া অফিসের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। ফের মেঘলা আকাশের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে। সামান্য বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।  শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বড়দিনে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত ভাবে। 

মৌসম ভবনের তরফে বলা হয়েছে গভীর নিম্নচাপ খুব ধীরে শক্তি হারাবে এবং অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর-পূর্ব দিক। সুস্পষ্ট নিম্নচাপ রূপে মঙ্গলবার এটি অন্ধপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। গতকাল একটি পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকেছে। শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরো একটি ঝঞ্ঝা। ঘূর্ণাবর্ত থাকবে পাঞ্জাব ও রাজস্থান সংলগ্ন এলাকায়।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা সকালের দিকে বেলা বাড়লে পরিষ্কার আকাশ। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  তারপর একই রকম থাকবে তাপমাত্রা আগামী সপ্তাহে। মঙ্গলবার মেঘলা আকাশ হতে পারে বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা কমবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। আজকেও ঘন কুয়াশার  সতর্কবার্তা রয়েছে তিন জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে। কুয়াশা থাকবে বাকি জেলাগুলিতেও। দৃশ্যমানতা বেশীরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

এদিকে কলকাতায় সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। আগামীকাল মেঘলা আকাশের সম্ভাবনা। কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সামান্য হলেও বাড়বে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী চার দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই। শীতের আমেজ থাকলেও বড়দিনে‌ জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি । গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৫ শতাংশ।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari : 'নিশ্চিন্তে থাকুন, আরও কঠিন ব্যবস্থা হবে', কাদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'নিশ্চিন্তে থাকুন, আরও কঠিন ব্যবস্থা হবে', কাদের উদ্দেশে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC Corruption List : পাহাড় প্রমাণ দুর্নীতি ! কয়লা থেকে গরু, তৃণমূলের কোন কোন স্ক্যামের 'ফাইল' খুলছে ?
পাহাড় প্রমাণ দুর্নীতি ! কয়লা থেকে গরু, তৃণমূলের কোন কোন স্ক্যামের 'ফাইল' খুলছে ?
Abhishek Banerjee : আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের
আরও বিপাকে অভিষেক, DJ-মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে CID; মঞ্জুরি আদালতের

ভিডিও

Shyama Prasad Mukherjee : শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন,
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ২ | জানুয়ারি থেকেই কার্যকর সপ্তম পে কমিশন, বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ১ | বিজেপি সরকারের প্রথম বাজেটেই পরপর যুগান্তকারী ঘোষণা, অক্টোবর থেকেই ২০% DA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live : লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
লক্ষ্মীর ভাণ্ডার থেকে চাকরি, কামদুনি থেকে কসবা ল-কলেজ, বিধানসভায় দাঁড়িয়ে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
Suvendu Adhikari :
Suvendu Adhikari : "আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
Abhishek Banerjee: ‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ,
‘বার্ধক্য ভাতা’র নামে অভিষেকের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ, "৯১ কোটির" উৎস নিয়ে প্রশ্ন
West Bengal School Syllabus: পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
পশ্চিমবঙ্গ দিবস কি সিলেবাসে অন্তর্ভুক্ত হবে? কী জানালেন স্কুল শিক্ষা মন্ত্রী?
Embed widget