এক্সপ্লোর

Kolkata Weather:বৃষ্টি নাকি রোদের তাপ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Weather Of Kolkata:গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক।

কলকাতা: এপ্রিলের শেষ থেকে যে স্বস্তির বারিধারায় ভিজছে মহানগর, তা থেকে মে-র গোড়াতেও বঞ্চিত হননি শহরবাসী। ভোরের বৃষ্টি ও ভেজা হাওয়ায় ঝলসানো শহরের বুকে আরামের আমেজ লাগে এপ্রিলের শেষ দিকে। তবে ঘূর্ণিঝড় 'মোকা'-র দাপটে ফের তাপপ্রবাহের অশনি সঙ্কেত। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফলার মতো বিঁধতে শুরু করেছে রোদ। একটু বেলা বাড়তেই ঝলসে যাওয়ার মতো তাপ। চৈত্র-শেষেও কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। সব নিয়ে দুর্ভোগ ছিল চরমে। কিন্তু এপ্রিলের শেষ থেকে বৃষ্টি ঝলসে যাওয়া শহরের বুকে শান্তির আমেজ ফিরিয়েছিল যা কম-বেশি জারি থেকেছিল। সেই স্বস্তির বারিধারা কবে ফিরবে আবার? কেমন থাকবে মহানগর? 
 গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৬৯ শতাংশ। গত পরশু সকাল সাড়ে আটটা থেকে গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ আকাশ আংশিক মেঘলা থাকার কথা। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিকে তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলে যায়। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ায় বৃষ্টির কোনও ইঙ্গিত ছিল না। কিন্তু হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে অস্বস্তি বাড়ে শহরের। মার্চে অবশ্য ছবিটা বদলে যায়। 

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget