এক্সপ্লোর

Weather Update: বিলম্বিত বর্ষা, সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) বিলম্বিত বর্ষা (Monsoon)। বাংলায় (West Bengal) পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার (Malda) ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। এমনটাই অনুমান আবহবিদদের। সে ক্ষেত্রে রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ (Heatwave) চলবে রবিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ ও কাল কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি চলবে। 

সোমবারই বাংলায় পা রেখেছে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এখনও। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ। অর্থাৎ বঙ্গে বর্ষা ঢুকলেই দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি মেলার কোনও ইঙ্গিত নেই।

আষাঢ়ে নয়, বরং জ্যৈষ্ঠ শেষের চার দিন আগেই বঙ্গে পা রেখেছে বর্ষা। উত্তরবঙ্গ দিয়ে বাংলায় ঢুকেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ কবে? তা এখনও জানায়নি আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে।  পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শনিবার পর্যন্ত এরকমই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আর প্যাচপেচে ঘামে নাজেহাল হতে হবে আরও কয়েকটা দিন। 

উত্তর ২৪ পরগনার আবহাওয়া: ১৪ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যদিও Real Feel ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭২ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৬২ শতাংশের আশেপাশে। আজ ১৫ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। যদিও Real Feel ৪৬ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৯ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ৫৪ শতাংশের আশেপাশে। সকালের দিকে মেঘলা থাকবে, পরে রোদ উঠলেও, অল্পবিস্তর মেঘ দেখা যাবে আকাশে।  আবহাওয়ার আপডেট: অপেক্ষার পালা কাটিয়ে অবশেষে বাংলায় বর্ষা এল। দিনক্ষণের বিচারে খুব দেরি না হলেও অপেক্ষার প্রহর কয়েকগুণ বাড়িতে দিয়েছিল তীব্র তাপপ্রবাহ। জ্বালাপোড়া গরমে পুড়তে পুড়তে বঙ্গবাসী কার

 

 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget