এক্সপ্লোর

Weather Update: প্রবল গরম থেকে মুক্তি? দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায়, জারি কমলা সতর্কতা

Weather Forecast: সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কখনও আবার প্রখর রোদের তেজ। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে কোনও কোনও জেলায় স্বস্তি দিয়েছে জৈষ্ঠ্যের মেঘ।

কলকাতা: তীব্র দহন থেকে সাময়িক স্বস্তি। জৈষ্ঠ্যের প্রখর রোদ নয় বরং বাংলার আকাশে দুর্যোগের মেঘ। উত্তর থেকে দক্ষিণে আগামীকাল জারি করা হয়েছে সতর্কতা (Weather Update)। একাধিক জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বজ্রপাত সহ বৃষ্টি তো বটেই রয়েছে ঝড়ের পূর্বাভাসও। একইভাবে শুক্রবারও চলবে বৃষ্টি। 

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। কখনও আবার প্রখর রোদের তেজ। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে কোনও কোনও জেলায় স্বস্তি দিয়েছে জৈষ্ঠ্যের মেঘ। উত্তর থেকে দক্ষিণে রাজ্যের একাধিক জেলায় গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যদিও তাতে গরম তেমন কিছু কমেনি। বরং মেঘ কেটে সূর্য উঠলেই ফের অস্বস্তিকর আবহাওয়া। শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু এবার রয়েছে দুর্যোগের আশঙ্কাও। বৃহস্পতিবার একাধিক জেলায় জারি করা হয়েছে দুর্যোগের কমলা সতর্কতা। শুক্রবারও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

২২.০৫.২৫: মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় দুর্যোগের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাইতে পারে হাওয়া। 

২৩.০৫.২৫: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়া

২২.০৫.২৫: ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, মালদা জেলায়। এই কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার জেলায়। 

২৩.০৫.২৫: ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

সেরা শিরোনাম

Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget