এক্সপ্লোর

Weather Update: আগামী সপ্তাহে হাওয়া বদল রাজ্যে, কবে মিলবে বৃষ্টির দেখা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি। তবে তারপর থেকে সাময়িক হাওয়া বদলের সম্ভাবনা।

কলকাতা: মায়ানমারে আছড়ে পড়ল ‘মোকা’, বাংলায় কোনও প্রভাব পড়েনি। মায়ানমারের সিতওয়ের কাছে আছড়ে পড়ে ‘মোকা’। ‘মোকা’র তাণ্ডবে উত্তর মায়ানমারে প্রবল ঝড়-বৃষ্টি। বাংলাদেশের কক্সবাজার, মহেশখালি, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে অব্যাহত থাকবে গরমের দাপট। ১৭ থেকে ২০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা।                                                                  

মায়ানমারে আছড়ে পড়ল ‘মোকা’: এক একটা ঢেউ যেন দানব। গভীর গর্জন....সঙ্গে কার্যত তাণ্ডব। প্রচণ্ড ঝড়ের দোসর তুমুল বৃষ্টি। কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে বাড়ছিল সে। আশঙ্কাকে সত্যি করে মায়ানমার উপকূলে ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'মোকা'! সুপার সাইক্লোনের দানবীয় শক্তিতে তছনছ সিতওয়ে। প্রভাব পড়ল বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও। রবিবার দুপুর ১২টার একটু আগেই, মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। যার ঝাপটা টের পাওয়া যায় বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও। বাংলাদেশের কক্সবাজারে উত্তাল হয়ে ওঠে সমুদ্র, ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। প্রকৃতির তাণ্ডবে খড়কুটোর মতো উপড়ে যায় একের পর এক মহীরুহ। চোখের পলকে যেন লন্ডভন্ড হয়ে যায় উপকূলবর্তী এলাকা।তড়িঘড়ি নিরাপদ আশ্রয়ে সরানো হয় বাংলাদেশের সাগরপাড়ের বাসিন্দাদের।                                          

কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? 

মোকার আশঙ্কায় কাঁটা হয়ে থাকলেও পশ্চিমবঙ্গের কান ঘেঁষে বেরিয়ে গেল দুর্ভোগ। প্রত্যক্ষ প্রভাব দেখা গেল না বাংলার উপকূলবর্তী এলাকায়।দিঘা থেকে বকখালি, সমুদ্র সৈকতে দেখা গেল পর্যটকদের চেনা ছবি। তবে মোকার পরোক্ষ প্রভাবে দিনভর বঙ্গের জেলায় জেলায় ছিল মেঘ-রোদের খেলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি। তবে তারপর থেকে সাময়িক হাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা।কবে জুড়োবে দহনজ্বালা, অপেক্ষায় বাংলা।

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget