এক্সপ্লোর

Hooghly Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, দফায় দফায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, আজ হুগলির তাপমাত্রা কেমন?

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রাই বা কেমন থাকতে পারে, একঝলকে দেখে নেওয়া যাক।

Hooghly Weather Update: আজ ২০ সেপ্টেম্বর, ২০২৩- বুধবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৯৪ শতাংশ। সকাল থেকে মূলত মেঘলা আকাশ। কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। বেলার দিকে বেড়েছে মেঘের পরিমাণ। চালু রয়েছে বৃষ্টিও। আজ আবহাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে মাঝে মাঝে বইবে হাল্কা হাওয়াও। বিকেলের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও রাতের দিকে বাড়বে মেঘের পরিমাণ। বেশি রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

হুগলি জেলায় দিনের বেলায় আজ দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৯ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩২ কিলোমিটারের কাছাকাছি। আজ দিনের বেলায় তাপমাত্রার রিয়েল ফিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর রাতের দিকে তাপমাত্রার রিফেল ফিল হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টা ১১-১২ কিলোমিটারের আশপাশে। আর রাতের হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩-১৪ কিলোমিটারের আশপাশে। দিনের বেলায় সর্বোচ্চ ইউভি ইন্ডেক্স থাকবে ৭- এর আশপাশে, অর্থাৎ উচ্চ পর্যায়ে। আজ দিনের বেলায় আকাশ ৯৪ শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা ৫৪ শতাংশ। অন্যদিকে রাতের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে প্রায় ৯৯ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৩৮ শতাংশ। আজ দিনে এবং রাতে মূলত মেঘলা আকাশই থাকবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব এই মেঘলা আকাশ এবং বৃষ্টি, আবহাওয়া এরকম থাকছে। এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে বলেও জানা গিয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হবে সকাল ৫টা ২৩ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ৩৮ মিনিটে।

হুগলি জেলার ভৌগলিক অবস্থান (Hooghly Geographical Situation): কলকাতার উত্তর দিক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং বিখ্যাত নদী হুগলির পশ্চিম তীরে অবস্থিত হুগলি জেলা। এই নদীর নাম অনুসারেই জেলার নামকরণ হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার উপরে অবস্থিত এই জেলার পূর্বে রয়েছে হুগলি নদী অবস্থিত। হুগলির দক্ষিণে রয়েছে হাওড়া জেলা এবং উত্তরে বর্ধমান। এছাড়াও এর উত্তর-পশ্চিমে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ-পশ্চিমে মেদিনীপুর জেলার অবস্থান। হুগলি জেলার চারটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল যথাক্রমে- চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর এবং আরামবাগ। এই জেলার সদর দফতর অবস্থিত চুঁচুড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget