এক্সপ্লোর

Hooghly Weather Update: দিনে-রাতে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Weather Update for Hooghly: আজ সারাদিন হুগলি জেলার আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রাই বা কেমন থাকতে পারে, একঝলকে দেখে নেওয়া যাক।

Hooghly Weather Update: আজ ২৭ অগস্ট, ২০২৩- রবিবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নেওয়া যাক একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) রয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৩ শতাংশ। সকাল থেকে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। মাঝে মাঝে দেখা যাবে রোদের ঝলক। সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে অর্থাৎ দুপুরের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বরং অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সন্ধে এবং রাতে আবহাওয়া মূলত মেঘলা থাকবে। সন্ধ্যাবেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। হুগলি জেলায় দিনের বেলায় আজ বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৬ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২০ কিলোমিটারের কাছাকাছি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে এখন আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

সূর্যোদয় এবং সূর্যাস্ত: আজ সূর্যোদয় (Sunrise) হয়েছে সকাল ৫টা ১৭ মিনিটে। আর সূর্যাস্ত (Sunset) হবে বিকেল ৫টা ৫৯ মিনিটে।

আগামী ২৪ ঘণ্টায় দুই বঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের মধ্যেই জানাল আবহাওয়া দফতর। পূর্বাভাস, মৌসুমী অক্ষরেখা এখন গোরক্ষপুর, পটনা, দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জেরে তুমুল বৃষ্টি চলবে। টানা বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর মনে করছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির এই স্পেল চলবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের বাকি জেলায়। রবিবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সেখানে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ কমতে পারে রবিবারের পর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget