এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : আজ কি বৃষ্টির সম্ভাবনা আছে দুই বর্ধমানে ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

সেই লক্ষ্যেই এই দুই জেলার (Two Districts) দৈনন্দিন আবহাওয়ার আপডেট (Daily Weather Update) দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।

আরও পড়ুন ; টানা বৃষ্টিতে বাড়ছে শিলাবতী নদীর জল, অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়ায় বিপত্তি

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্র- ৩৪ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা- ২৬ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি- মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা আছে।

বাতাস- ১২ কিমি/ঘণ্টায়

আর্দ্রতা - ৬৭ শতাংশ

সূর্যোদয়- ৫টা ১৭ মিনিটে

সূর্যাস্ত- ৬টা ০৫ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ২৭ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩ কিমি।

নিম্নচাপের প্রভাব-

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাড়াজোলে টানা বৃষ্টিতে বাড়ছে শিলাবতী নদীর জল। জলের তোড়ে রবিবার অস্থায়ী কাঠের সেতু ভেঙে পড়ায় বিপত্তি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোণার ১০-১২টি গ্রাম। সমস্যায় কয়েক হাজার গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যান নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েতের। 

এদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে অন্য জেলাতেও বিপর্যস্ত জনজীবন। হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় ভাঙছে গঙ্গার পাড়। ইতিমধ্যেই ভেঙে পড়ছে পার্শ্ববর্তী মন্দির। শিকড়সমেত উপড়ে পড়েছে গাছ। স্থানীয়দের অভিযোগ, বৈদ্যবাটির চক্রবর্তী ঘাট, নিমাই চিত্ত ঘাট-সহ একাধিক জায়গায় গঙ্গার ভাঙন চলছে কয়েক বছর ধরে। সরকারিভাবে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।

বৃষ্টিতে জলমগ্ন, কাঁথি ২ নম্বর ব্লকের পেটোয়াঘাট ও ১ নম্বর ব্লকে শৌলা, এগরা ২ নম্বর ব্লকে দুবদা বেসিন এলাকা।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget