এক্সপ্লোর

West Bengal Weather 26 May : বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ, সপ্তাহান্তে বদলের ইঙ্গিত

District Weather Update: কলকাতায় আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি । বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বিকেলে কোনও কোনও অঞ্চলে কালবৈশাখী বইছে। কিন্তু স্বস্তি মিলছে কই ! ভ্যাপসা গরম, ঘাম থেকে রেহাই মিলছে না। এর থেকে স্বস্তির আশ্বাস দিচ্ছেও না, আবহাওয়া দফতর ( Alipore Weather Office) । গরম থেকে স্বস্তি দিতে পারছে না ক্ষণিকের বৃষ্টি। কলকাতায় (Kolkata Weather) আজও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনভর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আজ আবহাওয়া কেমন থাকবে

  • দক্ষিণবঙ্গে আজ ও বৃষ্টির সম্ভাবনা।
  • বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
  • মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
  • শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে।
  • বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।
  • বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
  • কিছু জেলায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছতে পারে পারদ।

উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে 
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

জেলায় কেমন থাকবে আবহাওয়া : 
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, অনুকূল পরিবেশ থাকায় মধ্য বঙ্গোপসাগর ও আরব সাগরের অনেকটা ভিতরে ঢুকেছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ুর হাত ধরে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছবে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

অন্যদিকে, আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৯ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ শতাংশ। আজ সকাল থেকে হাওড়ায় মেঘলা আকাশ। সঙ্গে হাল্কা রোদ আছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে ৫২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ১৪ মিনিটে।

কাল, শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, দিনটি রোদ ঝলমলে থাকবে। মেঘের সম্ভাবনা নেই বলে জানা গেছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৬ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। কাল সকালে হাওড়ায় সূর্যোদয় হবে চারটে বেজে ৫২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ১৫ মিনিটে।

বর্ষা এগোচ্ছে। অনুকূল পরিবেশ আরব সাগর এবং বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তরের অনুমান নির্ধারিত দিন ১ জুন এর আগেই কেরল অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে বর্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget