এক্সপ্লোর

WB Weather Update: রবিবার কি কমবে গরম? রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা? সোমবার থেকে আবহাওয়ায় বড় বদল!

West Bengal Weather: কখনও রোদ, কখনও ঝেঁপে বৃষ্টি। ঝড়জলের সম্ভাবনা রয়েছে এর মধ্যে? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকালও বৃষ্টি হতে পারে রাজ্যের নানা অংশে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল?

কলকাতা: চৈত্রের আকাশ কখনও ঝলমল করছে চড়া রোদে, তো কখনও রয়েছে মুখ ভার করে। গুমোট গরম কাটিয়ে স্বস্তির বৃষ্টি (rain forecast) নাকি আরও এভাবেই কাটবে আগামীকালও? (West Bengal Weather Update) কী বলছে আবহাওয়া দফতর? (Meteorological Department)

কেমন থাকবে রবিবারের আবহাওয়া? বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর?

কখনও রোদ, কখনও ঝেঁপে বৃষ্টি। ঝড়জলের সম্ভাবনা রয়েছে এর মধ্যে? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকালও বৃষ্টি হতে পারে রাজ্যের নানা অংশে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির আশেপাশে, যা রবিবার বাড়তে পারে খানিকটা। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ বৃন্দাবন সাঁধুখা বলেন, 'আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলার হালকা বৃষ্টিপাত হতে পারে।' রবিবার কেমন থাকবে আবহাওয়া? বৃন্দাবন সাঁধুখা বলেন, 'আগামীকাল কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় আগামীকাল শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়ায় আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।' এছাড়া উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের কিছু কিছু স্থানে শিলাবৃষ্টিও হতে পারে। দার্জিলিঙে হতে পারে হালকা তুষারপাতও।

আরও পড়ুন: Kharagpur News: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, খড়গপুরে ধৃত রেলকর্মী ও মহিলা-সহ ৩

তবে আবহাওয়ার ভোল বদলাবে এপ্রিলের প্রথম দিন থেকেই। উত্তরবঙ্গে একেবারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গেও ১ এপ্রিল, সোমবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাবে। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ উঠতে পারে ৩৬ ডিগ্রিতে। ফলে চৈত্রেই গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গবাসীর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget