এক্সপ্লোর

Kharagpur News: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, খড়গপুরে ধৃত রেলকর্মী ও মহিলা-সহ ৩

Kharagpur News: এদের চক্রের জাল ওড়িশা,ঝাড়খন্ড,দিল্লি ও উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। এই চক্রের সঙ্গে রেলের অন্য কর্মীও যুক্ত থাকতে পারেন বলে মনে করছে রেল পুলিশ।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: ভারতীয় রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা (Cheat) করার অভিযোগ উঠেছিল। চালানো হচ্ছিল চাকরি দেওয়ার একটি প্রতারণা চক্র (fake job racket)। খবর পাওয়ার পরেই আরপিএফ (RPF) ও জিআরপি (GRP) যৌথ অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত একজন রেলকর্মী (railway worker)-সহ তিনজনকে গ্রেফতার করা হল। ঘটনাটি ঘটেছে খড়গপুরে (Kharagpur)।

শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে খড়গপুর রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল জানান, প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকা ধৃত ব্যক্তিরা আরপিএফ কনস্টেবল এবং গাংম্যান পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থী যুবকদের প্রতারিত করত। কনস্টেবল পদের জন্য তিন দফায় ৪ লক্ষ টাকা এবং গাংম্যান পদে নিয়োগের জন্য ৩ লক্ষ টাকা নেওয়া হত। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'ওঁর আর্থিক অবস্থা জানার অবকাশ নেই আমার', অপরূপার দাবি খারিজ কল্যাণের

আরও জানা গেছে, প্রথমে টাকা নেওয়া হত আবেদনপত্র জমা নেওয়ার সময় এবং পরে ভুয়ো মেডিকেল পরীক্ষা করানোর সময়। আর সবশেষে ইন্টারভিউ-এর সময় বাকি টাকা বুঝে নিত প্রতারকরা। নিয়োগ পাওয়ার পরে কাজে যোগ দেওয়া প্রার্থীদের তিন মাস স্টাইপেন্ড দেওয়া হত। 

আরও পড়ুন: Lok Sabha Election 2024: '২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছেন', প্রধানমন্ত্রীর আশ্বাস-প্রসঙ্গে খোঁচা অভিষেকের

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, এদের চক্রের জাল ওড়িশা,ঝাড়খন্ড,দিল্লি ও উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। এই চক্রের সঙ্গে রেলের অন্য কর্মীও যুক্ত থাকতে পারেন বলে মনে করছে রেল পুলিশ।  বর্তমানে ধৃত তিনজন হল সাবিনা খাতুন ওরফে পিংকি। তার বাড়ি খড়গপুরের ইন্দা নিউ টাউনে। তাদের সঙ্গে ধৃত রেলকর্মীর নাম দুলভ চিনা। বাড়ি খড়গপুরের তলজুলিতে। আর তৃতীয় ধৃত ব্যক্তির নাম এম কোটেশ্বর রাও। বাড়ি খড়গপুরের মালঞ্চতে। এদের জেরা করে ওই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই খড়গপুর শহরে একটি প্রতারণা চক্র রেলে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ উঠছিল। তার ভিত্তিতেই চলে অভিযান।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘লোকসভার ৪২ আসন থেকেই প্রার্থীই তুলে নেব’, BJP-কে নয়া চ্যালেঞ্জ অভিষেকের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget