এক্সপ্লোর

Summer 2024: কেমন কাটবে এবারের গ্রীষ্মকাল ? তাপপ্রবাহ কি চরমে উঠবে ? জানাল মৌসম ভবন

Summer Weather Update 2024: মার্চ থেকে মে মাস, কেমন থাকবে আবহাওয়া বাংলায়, সব প্রশ্নের দিক নির্দেশ করল মৌসম ভবন..

কলকাতা: কেমন কাটবে চলতি বছরের গরমকাল (Summer 2024) ? এল নিনো কতটা প্রভাব ফেলবে গ্রীষ্মকালীন আবহাওয়ায়? তাপপ্রবাহ কী বাড়বে? এসব প্রশ্নের দিক নির্দেশ করল মৌসম ভবন। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মের লং রেঞ্জ ফোরকাস্ট জানাল আবহাওয়া দফতর (Weather Office)।

চলতি বছর গরম বাড়বে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। সারা দেশেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকালীন পূর্বাভাসে এমনটাই জানাল মৌসম ভবন। সর্বোচ্চ তাপমাত্রাও দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উত্তর-পশ্চিম ভারত উত্তর-পূর্ব ভারত এবং উপকূলের এলাকাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা।

এবারে তাপপ্রবাহের সংখ্যা বেশি থাকবে। বিশেষত মধ্য ও উত্তর-পশ্চিম ভারতে সেই সম্ভাবনা বেশি। তবে উপকূলের এলাকা গুলিতে তাপপ্রবাহ স্বাভাবিকই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই সময় নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়ে থাকে। এ বছর মার্চ মাসে সারা দেশেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যা বেশি থাকবে বলেই, এবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা মার্চে।

প্রসঙ্গত, সারা দেশেই দূষণের আধিক্যের ক্রমাগত তাপমাত্রা বেড়ে চলেছে। বিশেষ করে মাটির নিচে থাকা কার্বনেট মিনারেলই এই তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য দায়ি। মূলত সূর্যের থেকে তাপ বিকিরণ হবার পর অনেকক্ষেতেই তা আর প্রতিফলিত হয়ে ফিরে যায় না। কিছু তাপ ধরে রাখে ওই পদার্থ। যা ক্রমগত পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলে। তবে শুধু এই কারণটাই নয়, অতিরিক্ত পরিমাণে গাছ কাটা, এসি ব্যবহারের ফলে মিথেন আধিক্যে দূষণ বেড়েছে। আর সেটাও পরোক্ষভাবে তাপমাত্রা বাড়িয়েছে। 

আরও পড়ুন, পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনে কংগ্রেস-সিপিএমের সঙ্গে TMC-র হাতাহাতি, উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর

অপরদিকে, এদিন  আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসও দিয়েছেন। তিনি বলেন, বিশেষ করে আজকে দার্জিলিং-কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক রয়েছে। আশা করা হচ্ছে, আগামীকাল এবং পরশু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিকিমে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরশু অর্থাৎ সোমবার গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget