এক্সপ্লোর

Weather Update: কলকাতায় আজ পারদ পতন, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত নাকি বাড়বে উষ্ণতা?

কোচবিহারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

সঞ্চয়ন মিত্র: আরও নামল পারদ (Temperature)। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৪. ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ . ৮ ডিগ্রি সেলসিয়াস। মালদাসহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা। কোচবিহারে (Coochbehar) আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

গতকালও নিম্নমুখী ছিল পারদ। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। গকরাল সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪. ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ . ১ ডিগ্রি সেলসিয়াস। কাল থেকে হাওয়া বদল হবে রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে, বাড়বে তাপমাত্রা। ফলে এবারের বড়দিন কার্যত উষ্ণতাতেই কাটবে। 

শনিবার থেকে সোমবার, ৩ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। এবার কি তবে উষ্ণ আমেজে কাটবে বড়দিন? তেমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather Office)। সান্তার টুপি, বাহারি আলো, কেক আর শীতের আমেজ মেখে বড়দিন উদযাপন। এবার বাকি সব কিছু থাকলেও, শীতের আমেজ মেখে বোধহয় বড়দিন উদযাপন করা হবে না কলকাতাবাসীর। কারণ, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবারের পর থেকে বাড়বে তাপমাত্রা। শনিবার থেকে সোমবার ৩ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি। তবে, অন্য়ান্যবারের তুলনায় বড়দিন একটু উষ্ণ হলেও, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,আগামী ৪-৫ দিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২ দিন মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে, বাড়বে তাপমাত্রা। ফলে এবারের বড়দিন কার্যত উষ্ণতাতেই কাটবে।

আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) ২৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৪ শতাংশ। হাওড়ার আকাশ আজ ঢাকবে মেঘে।ফলে বাড়তে পারে ঠান্ডা। শীতের আমেজ আরও বাড়বে। বাতাসে শীতের পরশ মিলবে। আজ হাওড়ায় সূর্যোদয় (sunrise) হয়েছে ভোর ৬টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত (sunset) হবে সন্ধে ৪টা ৫৮ মিনিটে। 

আগামীকাল অর্থাৎ শনিবার আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, হাওড়ার আকাশ সকালের দিকে মূলত মেঘে ঢাকা থাকবে। এরপর ধীরে ধীরে আকাশ পরিষ্কারও হতে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৪৬ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে । কাল সকালে হাওড়ায় সূর্যোদয় হবে ৬টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৪টা ৫৮ মিনিটে।

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget