এক্সপ্লোর

Weather Update: পরিবর্তন হবে আবহাওয়ার, রবিবার থেকে কলকাতায় সামান্য বাড়বে তাপমাত্রা! জেনে নিন আপডেট

Weather Update Kolkata: রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গে কিছু জেলায়

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কলকাতায় শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রির ঘরে।
  • নিম্নচাপ বা ঝড়ের সম্ভাবনা নেই, প্রবেশ করবে শীতল হাওয়া।
  • রবিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে, পূবালী বাতাস বইবে।
  • আগামী ৬-৭ দিন শীতের আমেজ থাকবে, বৃষ্টি নেই।

কলকাতা: কলকাতা জুড়ে শীতের আমেজ, নভেম্বরের মাঝামাঝি থেকে বড় বদল এসেছে কলকাতার আবহাওয়ায়। ১৭ ডিগ্রির ঘরে নেমেছে শহর কলকাতার তাপমাত্রা, অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। আরও জাঁকিয়ে শীত পড়বে কবে? নজর রাখা যাক আজকের ওয়েদার আপডেট-এ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী বেশ কিছুদিন নিম্নচাপ বা ঝড়ের কোনও সম্ভাবনা নেই। অবাধ প্রবেশ ঘটবে পশ্চিমের শীতল হাওয়ার। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে কোন সিস্টেম নেই। শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমান নেমেছে অনেকটাই। সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। পরে পরিষ্কার হবে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।

আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গে কিছু জেলায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।  উত্তরবঙ্গে নিচের দিকের জেলাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী শনিবার পর্যন্ত। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী শীতল ও শুষ্ক হাওয়ায় শীতের আমেজ। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে। সামান্য বাড়বে তাপমাত্রা।‌ মঙ্গলবার এর মধ্যে দুই থেকে তিনটি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নিচে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয়বাষ্প ও গরম হওয়া নিয়ে। এর সংমিশ্রনে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে।

কলকাতার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রিরও বেশি নীচে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবার থেকে খুব সামান্য হলেও বাড়বে তাপমাত্রা। রাতে ও ভোরে শীতের আমেজ আরও একটু বাড়ল। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। আগামী ৬ থেকে ৭ দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৯১ শতাংশ। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget