এক্সপ্লোর

Weather Update: আবহাওয়ার বদল আজ থেকেই, ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

West Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? জানিয়েছে আবহাওয়া অফিস।

কলকাতা: আজ বুধবার ভ্যাপসা গরম থেকে মুক্তি পাবে কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ? কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?  যাবতীয় আপডেট নিয়ে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Office)।

ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কোথায় কোথায় ?

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা লখনউ, গয়া, মালদা হয়ে নাগাল্যান্ডের দিকে। এর সঙ্গে কিছু উত্তরবঙ্গের এলাকাও রয়েছে। ফলে আগামী ৫ দিনে উত্তরবঙ্গের সমস্ত এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের লাগোয়া জেলাগুলি বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং আজ এবং আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে এখনও ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি, উত্তরবঙ্গে কী পরিস্থিতি ? 

মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমারও সম্ভাবনা রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, তার সঙ্গে দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৯ শতাংশ বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে সক্রিয় বর্ষা থাকলেও, দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু কম পরিমাণে হবে। উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে। প্রবল বর্ষণে জমতে পারে জলস্তরও। ভূমিধসের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই বুলেটিন নিয়ে ধারাবাহিক আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন, বালিগঞ্জকাণ্ডে হস্টেলে গিয়ে সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

আজ থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলাবে দক্ষিণবঙ্গে

মূলত, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে যে সম্ভাবনার কথা জানানো হয়েছিল, তা ইতিমধ্য়েই অনেকাংশে মিলে গিয়েছে। কারণ ১৮ তারিখের পর বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস এসেছিল। আর সেই সম্ভাবনা মিলিয়েই আজ ২১ তারিখ অবধি কম পরিমাণ বৃষ্টির দিকেই পরিস্থিতি গিয়েছে বলে দাবি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। একদিন আর্দ্রতাজনতি অস্বস্তি থাকলেও ২৩ তারিখ থেকে একটু আবহাওয়ার পরিস্থিতি বদলাবে।  ২৪ অগাস্ট এবং ২৫ অগাস্ট বৃষ্টি একটু বেশি হবে দক্ষিণবঙ্গে। এবং কিছু পরিমাণ বৃষ্টির সম্ভাবনা ২৬ তারিখেও রয়েছে। তবে প্রধানত ২৪ এবং ২৫ অগাস্ট,  এই দুই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget