এক্সপ্লোর

Weather Update: ১৯০১ সালের পর এবার, অগাস্টে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৩০ শতাংশের বেশি

Dry August : এর আগে শুষ্কতম অগাস্ট মাস দেখা গিয়েছিল ২০০৫ সালে। সেবার বৃষ্টির পরিমাণ ছিল ১৯১.২ মিমি, প্রত্যাশা থেকে ২৫ শতাংশ কম

নয়াদিল্লি : আশঙ্কা ছিলই । সেইমতেই সবথেকে শুষ্ক অগাস্ট (Driest August) পেতে চলেছে দেশ। এল নিনোর (El Nino) জেরে আবহাওয়ার (Weather) অনিয়মিত গতিপ্রকৃতির কারণেই এই পরিস্থিতি বলে সাম্প্রতিক এক সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে প্রকাশিত। তথ্য অনুযায়ী, এই মাসে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৩৩ শতাংশের বেশি হতে চলেছে। ২০ দিনের বেশি সময় ধরে বৃষ্টিপাতই হয়নি। যার জেরে এই পরিণতি। এই মাসে বৃষ্টির ঘাটতির প্রভাব পড়তে চলেছে জুন-সেপ্টেম্বরের এই মরসুমে। মঙ্গলবার পর্যন্ত, অগাস্ট মাসে গোটা দেশজুড়ে সার্বিক বৃষ্টির পরিমাণ ১৬০.৩ মিমি। 

এর আগে শুষ্কতম অগাস্ট মাস দেখা গিয়েছিল ২০০৫ সালে। সেবার বৃষ্টির পরিমাণ ছিল ১৯১.২ মিমি, প্রত্যাশার থেকে ২৫ শতাংশ কম। মাস শেষ হতে চলল, তাতে বৃষ্টিপাতের পরিমাণ ১৭০-১৭৫ মিমি অতিক্রম করবে না বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ১৯০১ সালের পর এই প্রথম অগাস্টে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৩০ শতাংশ অতিক্রম করতে চলেছে। ১০৫ বছরের মধ্যে যা দ্বিতীয়বার।

এর আগে ২০০২ সালের জুলাই মাসে তাৎপর্যপূর্ণভাবে কম ছিল বৃষ্টির ঘাটতি। যা ছিল খুব উদ্বেগজনক। ৫০.৬ শতাংশ। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, জুলাই ও অগাস্টেই সবথেকে বেশি বৃষ্টি হয়। যা দেশের কৃষিকার্যের জন্য অপরিহার্য। ভারতীয় আবহাওয়া দফতরের Standardised Precipitation Index অনুযায়ী, ভারতের প্রায় ৩১ শতাংশ ভূমি ২৭ জুলাই থেকে ২৩ অগাস্টের মধ্যে বিভিন্ন স্তরের শুষ্ক আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। এটি কৃষি, ফলন এবং মাটির অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

বৃষ্টির ঘাটতির জেরে গ্রীষ্মে বপন করা ফসলের ফলন নষ্ট হতে পারে। ধান থেকে সয়াবিনের ফলন মার খেতে পারে। ৩ ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য বর্ষা অত্যাবশ্যক। ভারতে জলাধারগুলি ভর্তি করার জন্য প্রয়োজনীয় ৭০ শতাংশ বৃষ্টি সরবরাহ করে এই বর্ষা।

তবে, অগাস্টের শুষ্কতার পরেও IMD প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র উল্লেখ করেছেন, ২ সেপ্টেম্বর থেকেই পরিস্থিতির বদল হতে শুরু করবে। উত্তর বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় সঞ্চালনের কারণে এই পরিস্থিতি তৈরি হতে চলেছে। একটি নিম্নচাপ পূর্ব, মধ্য ও দক্ষিণ ভারতে প্রভাব ফেলবে। তবে আইএমডি-র তরফেও এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, আবহাওয়ার গতিপ্রকৃতিতে প্রভাব ফেলেছে এল নিনো। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের মাসের উপরেই নির্ভর করছে অনেক কিছু।

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget