এক্সপ্লোর

Weather Update : দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভিজল গোটা দক্ষিণবঙ্গ

Rain Update : জানা যাচ্ছে, পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টিপাতেও। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতা : সারাদিনের অস্বস্তিকর ভ্যাপসা গরমের পর সন্ধে হতেই বদলাতে শুরু করেছিল আবহাওয়া (Weather Update)। আর রাত খানিক বাড়তেই স্বস্তির বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সঙ্গে সঙ্গী হয়েছিল দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টিতে একধাক্কায় বেশ কিছুটা কমেছে তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা থেকে শিলাবৃষ্টিরও খবর মিলেছে। কাল,পরশু আগামী ২দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। 

যদিও এখনই তাপমাত্রা কমার তেমন কোনও খবর নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর পরিবেশ সঙ্গী হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জেলাতেই বৃষ্টি জারি থাকবে বলেই জানিয়েছে তারা। এদিন থেকেই আবহাওয়া পরিবর্তনের কথা ছিল। আগামী শনিবার পর্যন্ত এরকম আবহাওয়া চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) । 

জানা যাচ্ছে, পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টিপাতেও। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। 

এদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে বলেই খবর। আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ ছিল। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়েই হয়েছে বৃষ্টি। এবার তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে বলেই খবর। তবে শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়া, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা

• পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
• বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩১  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
• নদিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
• পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ডিগ্রি সেলসিয়াস।
• বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি

সেরা শিরোনাম

Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
West Bengal News Live : 'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু

ভিডিও

Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
CM Suvendu Adhikari:নতুন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget