এক্সপ্লোর

Weather Update : শীত-প্রত্যাশায় সুখবর, বঙ্গে বৃষ্টি-যোগও, কী জানাল আবহাওয়া দফতর ?

Rain Update : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যখন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা, সেখানে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দেখা যেতে পারে শুষ্ক আবহাওয়া।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর (Durga Puja 2023) আনন্দ ফিকে হাওয়ার সঙ্গে সঙ্গেই গায়ে লাগছিল হালকা শীত-ভাব। কিন্তু ক'দিন গড়াতে না গড়াতেই তা উধাও। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে বঙ্গের শীত-যোগ। তবে এর মাঝেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরু থেকেই শীতের ছোঁয়া (Winter in West Bengal) পেতে চলেছেন বঙ্গবাসী। আগামী রবিবার থেকেই রাতের তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এর মাঝে কেমন থাকবে আবহাওয়া (Weather Update) ?

তবে শীত এসে পড়ার আগে অবশ্য ফের একবার বৃষ্টি-যোগ। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast in South Bengal) রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জূীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উপকূল অঞ্চলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে মিশে আগামী দু'দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যখন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা, সেখানে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দেখা যেতে পারে শুষ্ক আবহাওয়া। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির রেশ কমলেই আগামী রবিবার থেকে গোটা রাজ্যেই রাতের দিকে তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

আগামী সপ্তাহ থেকে রোজই প্রায় রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা করে কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে জমিয়ে শীত ঠিক কবে থেকে পড়বে বঙ্গে, তা নিয়ে এখনই কোনও তথ্য জানায়নি আবহাওয়া দফতর।

উল্লেখ্য, আপাতত কলকাতায় রাতের তাপমাত্রা বেড়েছে। সারাদিন আংশিক মেঘলা আকাশ ছিল। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া বজায় ছিল। আজ কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।                                                                                        

আরও পড়ুন- ঊর্ধ্বমুখী তাপমাত্রায় শীতের পথে বাধা, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget