এক্সপ্লোর

Weather Update: ঊর্ধ্বমুখী তাপমাত্রায় শীতের পথে বাধা, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

Weather: পশ্চিমের ও উপকূলের ছয় জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পার্বত্য জেলাতেও। তাপমাত্রা ওঠানামার মাঝেই রাজ্যে হেমন্তের পরিবেশ বজায় থাকবে।

সঞ্চায়ন মিত্র, কলকাতা: পূর্বাভাস ছিলই। সেই মতোই আজ সকাল হতেই আরও একটু বাড়ল তাপমাত্রা (Temperature)। জেলায় জেলায় কিছুটা কমল শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে খবর কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। পশ্চিমের ও উপকূলের ছয় জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পার্বত্য জেলাতেও। তাপমাত্রা ওঠানামার মাঝেই রাজ্যে হেমন্তের পরিবেশ বজায় থাকবে।

পাশাপাশি দক্ষিণবঙ্গে (Southbengal) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের আমেজ উধাও হবে। হেমন্তের আবহাওয়ায় এই তাপমাত্রার ওঠানামা চলবে আগামী বেশ কিছুদিন। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলতে ইঙ্গিত। পুবের হাওয়া চলবে আগামী কয়েক দিন। সঙ্গে রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। তাই আগামী কয়েকদিন উপকূল ও তার সংলগ্ন জেলাগুলিতে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।                   

অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। তবে আজ ও আগামীকাল খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং- এর (Kalimpong) কিছু এলাকায়। বাতাসে ক্রমশ  জলীয় বাষ্প কমবে।                                                                     

উল্লেখ্য, কলকাতায় রাতের তাপমাত্রাও বেড়েছে। আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। আজ কলকাতায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আরও পড়ুন: Suvendu Adhikari:'রেশন বণ্টন দুর্নীতি হিমশৈলের চূড়ামাত্র', কাদের নিশানায় রাখলেন শুভেন্দু ?

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget