এক্সপ্লোর

Weather Update: জেলা জুড়ে মুষলধারে বৃষ্টি, নিখোঁজ দুই মৎস্যজীবী; প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা

South 24 Parganas: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে জারি রয়েছে ঝড় বৃষ্টি। উত্তাল রয়েছে নদী ও সমুদ্র।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। উত্তাল নদী ও সমুদ্র। এর মধ্যেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সুন্দরবনের দুই মৎস্যজীবী। গতকাল গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে মোটরবোটে চড়ে হুগলি নদীতে মাছ ধরতে যান ৭ জন মৎস্যজীবী। সঙ্গীদের দাবি, চণ্ডীপুর এলাকায় দুই মৎস্যজীবী মোটরবোট থেকে পড়ে যান। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান চলছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার, নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা-সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতির কাজ। টানা বৃষ্টিতে জলমগ্ন জেলার একাধিক নিচু এলাকা।

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে জারি রয়েছে ঝড় বৃষ্টি। উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। দুর্যোগের মধ্যে বিপত্তি। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। উগঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে যন্ত্রচালিত নৌকা নিয়ে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিল ৭ জনের মৎস্যজীবী দল। মাছ ধরার সময় ভুটভুটি থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান দুই মৎস্যজীবী। নিখোঁজ দুই মৎস্যজীবী সীতারাম মণ্ডল (৪০) ও দেবেন জানা (৪৫) গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ প্রশাসন।

অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্ন চাপের প্রভাবে গতকাল সারাদিন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। জেলার ডায়মন্ড হারবার, নামখানা, সাগর, কাকদ্বীপ, পথারপ্রতিমা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি রয়েছে। কালো মেঘে ঢেকেছে আকাশ। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নাগাড়ে বৃষ্টিতে একাধিক জায়গায় মাটির বাঁধ ভাঙনের ঝুঁকি বেড়েছে। দুর্বল বাঁধ গুলির উপর নজর রেখেছে সেচ দফতর। যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজ। টানা বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হতে শুরু করেছে জেলার একাধিক নিচু এলাকা। আজ দিনভর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে মিশেছে, যার কারণে বৃষ্টি বিহীন অবস্থায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। সপ্তাহভর জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির তোড় আরও বাড়বে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget