এক্সপ্লোর

Weather Update: এক নাগাড়ে ভারী বৃষ্টি, বাড়ল জলস্তর; বিপর্যস্ত সুন্দরবন

South 24 Parganas: আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান বলছে, চলতি মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় টানা ৩ দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি। যার ফলে সবচেয়ে বেশি বিপর্যস্ত সুন্দরবন এলাকা। গত ২৪ ঘণ্টায় ১৫০ মিমি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির ফলে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। আজ বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে।

আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান বলছে, চলতি মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনাতেও। যার ফলে সবথেকে বেশি বিপর্যস্ত হয়েছে সুন্দরবন এলাকা। গত কয়েকদিনেই সুন্দরবনের জনজীবন বিপর্যস্ত। সুন্দরবনের ১৩টি ব্লকই দুর্যোগের সম্মুখীন হয়েছে। গোসাবা, ক্যানিং, নামখানা, কাকদ্বীপ, সাগরে প্রতিটি জায়গায় গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার আগে থেকেই কটাল এবং নিম্নচাপের বৃষ্টিতে নদী ও সমুদ্রের জলস্তরও বৃদ্ধি পেয়েছে। সঙ্গে বইছে দমকা বাতাস। নামখানার নারায়ণপুর এলাকায় ৩০ থেকে ৩৫টি বাড়িতে জল ঢুকেছে। ইলিশ ধরার মরসুমে এই আবহাওয়ার জেরে বাধা পাচ্ছেন মৎস্যজীবীরাও। জেলার একটা বড় অংশে আমন ধানের চাষ হয়। ধান রোয়ার কাজ চলছিল। এই আবহাওয়ার জেরে ব্যাহত হয়েছে তাও। জমিতে জমেছে জল। এই জল নিষ্কাশন করা না গেলে পচন ধরতে পারে। এমনকী সবজি ক্ষেতও জলের তলায়। বিপুল ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। এছাড়া হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল শুক্রবারে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু এক জায়গায়। কার্যত শুক্রবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। কার্যত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ দুয়েক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোম-মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget