এক্সপ্লোর

Dankuni News: ফেরিওয়ালার ঝোলা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, হতবাক পুলিশ

Illegals Arms Seized: ফেরিওয়ালার ঝোলা থেকে বন্দুক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ডানকুনি থানা এলাকায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: রাজ্যজুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বোমা-গুলি ভাণ্ডার তৈরি হয়েছে বলে বারবার অভিযোগ করেছে বিরোধী দলগুলি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা তৈরি হওয়ার পাশাপাশি বোমা ও গুলির অঢেল লেনদেন চলছে বলে অভিযোগ। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রচুর আগ্নেয়ান্ত্র ও বোমা-গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর মধ্যেই একজন ফেরিওয়ালার (Hawker) ঝোলা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র (illegals arms) উদ্ধারের ঘটনায় তাজ্জ্বব হয় গেছে পুলিশ।

আরও পড়ুন:  Cyclone Fengal In Bay of Bengal : ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, কবে-কোথায় আছড়ে পড়তে পারে Fengal ? বঙ্গে কি প্রভাব পড়বে

বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুড়ি-মুরকি মতো উদ্ধার হচ্ছে বোমা-বন্দুক এবার ডানকুনিতেও এক ফেরিওয়ালার কাজ থেকে উদ্ধার হল পিস্তল।

আগ্নেয়াস্ত্র সহ ওই ফেরিওয়ালাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ডানকুনি (Dankuni) থানার পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম মইনুদ্দিন মোল্লা ওরফে ছট্ট। ডানকুনির খুশাইগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।‌ তার কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান সাটার পিস্তল।

পুলিশ আরও জানিয়েছে ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা কুলতলিতে।তবে বেশ কিছুদিন যাবৎ ডানকুনির মৃগালার তেঁতুলতলায় বসবাস করত সে।

একজন ফেরিওয়ালার কাছে কী কারণে পিস্তল এলো বা কোনও বড়সড় দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত কিনা বা সে কোনও অপরাধ মূলক কাজের ছক কষে ছিল কিনা সবটাই খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। বুধবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃতকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রচুর বোমা ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এরপরই একযোগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এর আগেও বিভিন্ন সময় রাজ্যের নানা জায়গায় অবৈধ বোমা তৈরির কারখানার হদিশ পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি জায়গায় তৃণমূল নেতাদের মদতেই যে ওই কারখানাগুলো চলত তার প্রমাণ মিলেছে। কিছু জায়গায় তো বোমা বাঁধতে মৃত্যু হয়েছে কয়েকজন তৃণমূ কর্মী সমর্থকদের। যার তীব্র নিন্দা করেছে বিরোধীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন:  Siliguri News: শিলিগুড়িতে ফের ২ দিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত, সমস্যা হবে না আশ্বাস মেয়রে

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget