এক্সপ্লোর

Kolkata Weather: স্বস্তির বৃষ্টি বন্ধ? কলকাতায় ফের বাড়বে তাপমাত্রা, খবর আবহাওয়া দফতর সূত্রে

Kolkata Weather Update: তবে স্বস্তি এটাই যে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা নেই। পূর্বাভাসে আলিপুর আবহাও দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কয়েকদিনের স্বস্তির বৃষ্টির (rain) শেষে ফের নাজেহাল অবস্থা হতে চলেছে শহরবাসীর? শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। তবে তাপপ্রবাহের (heat wave) কোনও সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী ৩ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

কলকাতায় বাড়বে তাপমাত্রা?

তীব্র দহনজ্বালা থেকে খানিক স্বস্তি দিয়েছে বৃষ্টি। তবে দীর্ঘস্থায়ী হবে না সেই স্বস্তি। ফের বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা। শুক্র ও শনিবার কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 

তবে স্বস্তি এটাই যে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা নেই। পূর্বাভাসে আলিপুর আবহাও দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: Saltlake Fire: সল্টলেকের পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন মন্ত্রী সুজিত বসুর, পুজো দিয়ে শুরু নতুন বাড়ি তৈরির কাজ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরেও মহারাষ্ট্রের বিদর্ভে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। বিদর্ভের ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে। ফলে বৃহস্পতিবার রাজ্যের উপকূলের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।  

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget