এক্সপ্লোর

Weather Update: শীত উপভোগ করার এটাই শেষ সপ্তাহ, তারপরেই বড় পরিবর্তন আবহাওয়ার? কী জানাচ্ছে IMD?

Weather Update West Bengal: আগামীকাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সপ্তাহান্তে বড় পরিবর্তন, রবিবার বাড়বে তাপমাত্রা।
  • সোমবার থেকে বুধবার, তাপমাত্রা বাড়বে তিন ডিগ্রি।
  • কুয়াশার ঘনঘটা বাড়বে, ঠান্ডা কমবে ধীরে ধীরে।
  • উত্তরবঙ্গেও ঘন কুয়াশা, দৃশ্যমানতা ৫০ মিটার।

কলকাতা: শীতের এটাই শেষ ইনিংস পশ্চিমবঙ্গে, এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে। মারকাটারি শীতের ইনিংস এর স্ট্রাইক রেট কমতে চলেছে এই সপ্তাহান্তে। রবিবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাবে। সোমবার থেকেই গোটা পশ্চিমবঙ্গে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে রাজ্যে। জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম ৩-৪ দিনে। 

আজ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে। কাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা, এর ফলে ধীরে ধীরে কমবে ঠাণ্ডার প্রকোপ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৬ই জানুয়ারি শুক্রবার।

কাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। নদিয়া,মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় থাকবে কুয়াশা, তবে বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। আজ, সামান্য কমেছে তাপমাত্রা। আগামী তিন চারদিন শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।

কলকাতায় আজ, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিস্কার। শুক্র-শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির  সম্ভাবনা নেই। অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও ফের জমিয়ে শীত থাকবে। সামান্য কমলেও কলকাতায় আজকেও ১৩ ডিগ্রির ঘরে পারদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget