এক্সপ্লোর

Weather Forecast: ঘূর্ণাবর্তের জেরে জোরালো নিম্নচাপ! দফায় দফায় বৃষ্টি বাড়বে কাল থেকেই, কতদিন চলবে দুর্ভোগ?

Weather Forecast: পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলায়। রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।

কলকাতা: এখনই শেষ হচ্ছে না দুর্যোগ। ২ দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কালও কলকাতায় দফায় দফায় বৃষ্টি, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে,  নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।  

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলায়। রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের দু- এক জেলায়।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ দিকে ঝুলে রয়েছে এবং ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।

কাল থেকেই দুর্যোগ? 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। সোমবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও সংলগ্ন উপকূলের অংশে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবারেও।

অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার ভারী বৃষ্টি হবে, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার এবং বৃহস্পতিবারে ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯২ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget