এক্সপ্লোর

Weather Updates: পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সরে এসেছে নিম্নচাপ, আজ ও কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে নিম্নচাপ...

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ঘূর্ণাবর্ত পরিণত হল নিম্নচাপে। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সরে এসেছে নিম্নচাপ। আজ ও কাল প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে বৃষ্টি শুরু। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগনা, হুগলি ও ঝাড়গ্রামে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। আজ তা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে।  এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। 

সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

রাজ্যের উপকূলবর্তী এলাকায় গুলিতে দেখা গিয়েছে প্রশাসনের চূড়ান্ত সতর্কতা। রবিবারই ওড়িশার উদয়পুরের বিচে, জলে নেমে তলিয়ে যান উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দুই বাসিন্দা-- ২২ বছরের অভ্রদীপ আচার্য ও ২৩ বছরের দেবর্ষি সিংহ। 

এই পরিস্থিতিতে উপকূল অঞ্চলে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ প্রশাসন। দিঘা থেকে মন্দিরমণি, তাজপুর---গোটা সি বিচ ফাঁকা করে দেওয়া হয়েছে। 
নিউ দিঘায় বিচে ঢোকার রাস্তা দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। 

গতকাল থেকেই কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টিপাত হয় দিঘায়। টানা বৃষ্টিপাতের কথা মাথায় রেখে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। ফলে আগেভাগেই ফিরতে হয়েছে অনেক পর্যটককেই। 

সোমবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বকখালি, নামখানা-সহ উপকূলবর্তী এলাকায়। দুর্যোগের কথা মাথায় রেখে এখানেও সতর্কতামূলক প্রচার শুরু করেছে পুর প্রশাসন। 

প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে প্রচার শুরু হয়েছে। উপকূলবর্তী গ্রামগুলোতে প্রচার হচ্ছে। অপেক্ষাকৃত নিচু এলাকা থেকে ইতিমধ্যেই বেশকিছু পরিবারকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফে।

নামখানা বিডিও শান্তনু সিংহ ঠাকুর বলেন, আগের ঝড়গুলোর থেকে শিক্ষা নিয়েছি। নিচু এলাকা থেকে লোক সরানো হয়েছে। আমরা প্রস্তুত রয়েছি। প্রচার চালাচ্ছি। কিছু বাঁধের ওপর বাড়তি নজর রয়েছে।

পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীর জওয়ানদেরও। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের মাঝেই নিম্নচাপের চোখ রাঙানি, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

আরও পড়ুন: ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়তেই প্রাণহানি অন্ধ্রে, খোঁজ মিলছে না একাধিকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget