এক্সপ্লোর

Cyclone Gulab: ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়তেই প্রাণহানি অন্ধ্রে, খোঁজ মিলছে না একাধিকের

শ্রীকাকুলাম জেলায় দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এছাড়াও নৌকা উল্টে যাওয়ায় খোঁজ মিলছে না পাঁচ মৎস্যজীবীর।

কলকাতা: ঘূর্ণিঝড় গুলাবের ল্যান্ডফল প্রক্রিয়া শুরুর মধ্যেই প্রাণহানির ঘটনা অন্ধ্রপ্রদেশে। শ্রীকাকুলাম জেলায় দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এছাড়াও নৌকা উল্টে যাওয়ায় খোঁজ মিলছে না পাঁচ মৎস্যজীবীর।                            

আজ সন্ধে থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়। মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়ের। সন্ধে সাড়ে ছটা পর্যন্ত পাওয়া খবরে, কলিঙ্গপত্তনমের থেকে ২৫ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে ১০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাংলা লাগোয়া ওড়িশার উদয়পুরের তালসারিতে, সমুদ্র স্নান করতে নিখোঁজ মধ্যমগ্রামের দুই যুবক।          

আরও পড়ুন, তৃণমূলের রক্তদান শিবিরে ‘উদ্দাম নাচ’, তুমুল বিতর্কে জড়াল শাসক দল

দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গুলাবের  প্রভাব বাংলায় তেমন না পড়লেও, মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আজ মধ্যরাতে ওড়িশা-অন্ধ্র উপকূলের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গুলাব।' সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ২৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হবে, ২৯ তারিখ পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে।     

আরও পড়ুন, "আপনি ভোট দেবেন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন", প্রচারে দাবি অভিষেকের

এর আগে জানা গিয়েছিল ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিলোমিটার। প্রসঙ্গত, ঠিক ৪ মাস আগে, ওড়িশার ধামড়ার কাছে ১৩৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিকে কাঁপিয়ে গত বছরের ২০ মে, ঘণ্টায় ১৩৩ কিলোমিটারের গতিতে তাণ্ডব চালায় আমফান।        

সেরা শিরোনাম

Flight Problem: ৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget