এক্সপ্লোর

Weather Alert: নিম্নচাপের প্রবল প্রভাব, ফুঁসছে সমুদ্র, প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা এই জেলায়! কতদিন চলবে?

Weather Updates: গত তিন দিন নাগাড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে সুন্দরবনজুড়ে। সঙ্গে দমকা বাতাস বইছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কেরলে সময়ের আগেই পা রেখেছে বর্ষা। পশ্চিমবঙ্গেও আগাম বর্ষার পূর্বাভাস। আর এরই মধ্যে নিম্নচাপ ও অমাবস্যার ভরা কটালের জোড়া ফলায় আবারও সুন্দরবনের শিয়রে দুর্যোগের ভ্রুকুটি।                                                                   

গত তিন দিন নাগাড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে সুন্দরবনজুড়ে। সঙ্গে দমকা বাতাস বইছে। আজ সকাল থেকে জেলার আকাশ মেঘে ছেয়ে আছে। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানাজুড়ে বৃষ্টি হচ্ছে।                               

আগামীকাল থেকে নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সুন্দরবনের নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা আছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গাসাগর ও বকখালিতে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং শুরু করেছে। জোয়ারের সময় পুণ্যার্থী ও পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। 


পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবনের বিভিন্ন উপকূলে সিসিটিভি মনিটর করা হচ্ছে। এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় ট্রলারগুলি বিভিন্ন ঘাটে ও বন্দরে নোঙর করা আছে। আজ জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় যুক্ত সব বিভাগের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ দক্ষিণবঙ্গের ৭ জেলাতেও ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বুধবার থেকে বৃষ্টি বাড়বে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির আশঙ্কা। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি। কাল থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরের ২ দিনে শক্তি বাড়াবে নিম্নচাপ। বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

আজ দিনভর মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বইতে পারে ঝোড়ো হাওয়া।                               

 

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget