এক্সপ্লোর

Sougata Roy: মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত; কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি, বড় ইমপ্যাক্ট হবে না: সৌগত রায়

West Bengal Assembly Election 2026: শিক্ষা, স্বাস্থ্য থেকে গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্প, মিড-ডে মিল... সব ক্ষেত্রেই রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি বলেন, 'মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, তারা প্রত্যক্ষভাবে উপকৃত। এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি, বড় ইমপ্যাক্ট ফেলবে না।' তৃণমূল সাংসদের মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। 

দুর্নীতির জাঁতাকলে পড়ে চাকরি গেছে প্রায় ২৬ হাজার জনের। পথে বসেছেন বহু যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীও। রোদ-ঝড় উপেক্ষা করে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থী থেকে শিক্ষকরা। চাকরি হারিয়ে প্রতিবাদ করতে নেমে পুলিশের লাথি, লাঠি কিছুই বাদ যায়নি। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি বলেন,"দেশের গরিব মানুষ অনেক জায়গায় দুর্নীতিটাকে মেনে নেয়। তলার মানুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথি পাচ্ছে, তারা প্রত্যক্ষভাবে উপকৃত। এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি, বড় ইমপ্যাক্ট হবে না এবং সবাই এটা দেখছে এবং বুঝছেও। শুধু আমাদেরই হচ্ছে তা তো নয়। লোক তো সিপিএমকেও টাকা দেয়, বিজেপিকে টাকা দেয়।''

শিক্ষা, স্বাস্থ্য থেকে গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্প, মিড-ডে মিল... সব ক্ষেত্রেই রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, সেই দুর্নীতি ভুলিয়ে দিতে কি জনমোহিনী প্রকল্পকে ঢাল হিসেবে ব্যবহার করছে রাজ্যের শাসক দল? ভেট দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল? ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকরা বছরের পর বছর স্কুলে শিক্ষকতা করেছেন। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হয়েছে। দুর্নীতিতে আখেরে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। আর সেই সাধারণ মানুষই প্রকল্পের গুটিকয় টাকা পেয়ে এত বড়ো দুর্নীতি মেনে নেবে? বর্ষীয়ান একজন নেতা, চারবারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সর্বোপরি একজন জনপ্রতিনিধি একথা বলেন কীভাবে? ঘুরিয়ে দুর্নীতিকেই তো সমর্থন করলেন তৃণমূল নেতা। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "উনি তো ঠিকই বলেছেন সিনিয়র নেতা সব জানেন। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার না। তার সঙ্গে দুর্বত্তরা আছে।''

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget