এক্সপ্লোর

Arambag TMC Election Campaign: প্রচারে বেরিয়ে চপ ভেজে চপ বিক্রি আরামবাগের তৃণমূল প্রার্থীর, দেওয়াল লিখনে কটাক্ষ বিজেপির

Arambag TMC Election Campaign 2026 : বিলম্ব না করে সেই দোকানে ঢুকে চপ ভাজতে শুরু করে দেন। সেই চপ বিক্রিও করে দেন।

বাপন সাঁতরা, আরামবাগ: সাত সকালে আরামবাগ বাজারে ভোট প্রচারে বেরিয়ে সোজা ঢুকে গেলেন চপের দোকানে। সেখানে নিজের হাতে চপ ভাজলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। সকাল সকাল আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ আরামবাগের সব্জি বাজারে যান। সেখানে ক্রেতা, বিক্রেতা থেকে শুরু করে নিত্য যাতায়াতকারী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। হাত জোড় করে ভোট ভিক্ষা করেন। এলাকার মানুষজনও তৃণমূলের এই প্রার্থীকে সাদরে গ্রহণও করেন।

এদিকে বাজারে ঘুরতে ঘুরতে তিনি হঠাৎই দেখতে পান একটি চপের দোকানে চপ ভাজা চলছে। তিনি কাল-বিলম্ব না করে সেই দোকানে ঢুকে চপ ভাজতে শুরু করে দেন। সেই চপ বিক্রিও করে দেন। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ পুরসভার ভাইসচেয়ার ম্যান মমতা মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। 

এই চপ ভাজাকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তবে যেখানে তিনি চপ ভাজছিলেন তাঁর পাশেই বিজেপির দেওয়াল লিখন, 'দরকার ছিল শিল্প, পিসি বলল লন্ডনের গল্প/ যুবকরা চাইল কাজ, পিসি বলে চপ ভাজ'। তৃণমূল প্রার্থীর চপ ভাজাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। 

যত দিন যাচ্ছে প্রচারের ধরনও বদলে যাচ্ছে। এখন আর শুধু সভামঞ্চেই আটকে নেই প্রার্থীরা, আমজনতার বাড়ির দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন তাঁরা। বিধানসভা নির্বাচনের আগে এ বার পুরশুড়ায় অভিনব প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থী পার্থ হাজারিকে। গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইলেন তিনি। 

শনিবার পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি পৌঁছে যান পুরশুড়া ২ অঞ্চলের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন, বাড়িতে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে গৃহবধূ উনুনে রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে পার্থ বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন। আর পার্থকে এমনটা করতে দেখে তাঁর দলের কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ বাড়ে। হেঁশেলের মধ্যেই তাঁরা পার্থর নামে শুরু করে দেন স্লোগান। পার্থ হাজারি এই প্রসঙ্গে জানান, আগেও তিনি রুটি বানিয়েছেন। কিছুটা অভিজ্ঞতা আছে। এখন গ্যাস নেই বলে অনেকেই সমস্যায় পড়ছেন। তাই প্রচারে বেরিয়ে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম।                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget