এক্সপ্লোর

Abhishek Banerjee: ফলতার ফল নিয়ে অভিষেকের অভিযোগ, 'মানুষ ভয়ের বিরুদ্ধে জবাব দিয়েছে, গণতন্ত্র জিতেছে', বলছেন মোদি-শাহ

Falta Repoll: 'দুপুর সাড়ে তিনটের মধ্যে ২১ রাউন্ডের গণনা সম্পূর্ণ হয়ে গিয়েছে। অথচ ৪ মে বিকেল সাড়ে তিনটের মধ্যে মাত্র ২-৪ রাউন্ডের গণনা হয়েছিল।' - এক্স পোস্টে লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নিবাচনের গণনা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্ট করে অভিষেক লিখেছেন, 'ফলতার পুনর্নিবাচনের গণনায় অসঙ্গতি দেখা গিয়েছে। দুপুর সাড়ে তিনটের মধ্যে ২১ রাউন্ডের গণনা সম্পূর্ণ হয়ে গিয়েছে। অথচ ৪ মে বিকেল সাড়ে তিনটের মধ্যে মাত্র ২-৪ রাউন্ডের গণনা হয়েছিল। নির্বাচন কমিশনের থেকে দেশবাসীর এর ব্যাখ্যা প্রাপ্য।' অভিষেক আরও লিখেছেন, '১ হাজারের বেশি কর্মীদের ফলতা ছেড়ে, নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। বিগত ১০ দিনে এসব হয়েছে আর কমিশন অন্ধ থাকার প্রয়াস চালিয়ে গিয়েছে। প্রকাশ্য দিবালোকে পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, এমনকী আদর্শ আচরণবিধিরও লঙ্ঘন হয়েছে।'      

ফলতায় বিজেপির জয় প্রগতির পক্ষে এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে বাংলার চূড়ান্ত রায় : অমিত শাহ 

আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! কলকাতায় কত হল 

অভিষেক নিজের পোস্টে লিখেছেন, 'নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে CEO- র বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নির্বাচন কমিশনের নামের আড়ালে এসআইআর- এর আওতায় নাম বাদ দিয়েছেন, ভোটের পদ্ধতিতে প্রভাব খাটিয়েছেন। তাঁকেই আবার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব পদে বসানো হয়েছে। এমন একটা সময়ে এটা করা হল যখন ফলতার পুনর্নিবাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং এক্ষেত্রেও আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। অভিষেক আরও বলেছেন, 'সবচেয়ে চিন্তার বিষয় হল, বিজেপি ছাড়া তৃণমূল এবং বাকি দলের পোলিং এজেন্টদের গত ৪ মে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে, যাদের নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। এটা সত্যিই চিন্তার বিষয় এবং ভয়মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আঘাত হেনেছে। যদি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা না হয় এবং গণনা প্রক্রিয়ার সিসিটিভির মাধ্যমে একটি স্বাধীন পরীক্ষা-নিরীক্ষা না হয়, তাহলে এই জনাদেশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হবে। চিরকাল সত্য চেপে রাখা যায় না।' 

তবে ফলতায় বিজেপির বিপুল ভোটে জয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ২ জনেই বলেছেন, 'মানুষ জবাব দিয়েছে। ভয়ের বিরুদ্ধে মানুষ জবাব দিয়েছে। গণতন্ত্র জিতেছে।' ২৯ এপ্রিল প্রথমবার ভোট হয় ফলতায়। ব্যাপক কারচুপির অভিযোগে বাতিল হয় সেই ভোট। ২১ মে পুনর্নির্বাচন হয় ফলতায়। ২৪ মে তার ফল বেরিয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশ পণ্ডা। পুনর্নির্বাচনের দিনই ফলতাবাসীর চোখে-মুখে ছিল খুশির ছোঁয়া। আনন্দের সঙ্গে বেশিরভাগ ভোটারই জানিয়েছিলেন বিগত ১৫ বছর ভোটই দিতে পারেননি তাঁরা। তবে এবার ভয় ছাড়া ভোট দিয়েছেন। যাঁর যাকে ইচ্ছে, তিনি তাঁকেই ভোট দিতে পেরেছেন। বিগত বছরগুলির মতো আর ভোটের আগে-পিছে এবং ভোটের দিন কোনও সমস্যা তৈরি করতে পারেনি তৃণমূলের জাহাঙ্গির কিংবা তাঁর দলবল। ভোটের আগেই ময়দান ছেড়ে পিঠটান দিয়েছিলেন জাহাঙ্গির খান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget