এক্সপ্লোর

Private Hospital Bill : প্যাকেজের বাইরে এক পয়সা বেশি নিতে পারবে না বেসরকারি হাসপাতাল! বড় পদক্ষেপ রাজ্যের

West Bengal clinical establishments amendment Bill : বিধানসভায় পাস হল 'ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট অ্যাক্টের' সংশোধনী। যেখানে বলা হয়েছে, যদি প্রস্তাবিত খরচের থেকে, চার্জ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কত শতাংশ বেশি নেওয়া যেতে পারে, তা স্বাস্থ্য দফতর ঠিক করবে।

 

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্য়ায় : বেসরকারি হাসপাতালের লাগামছাড়া বিল নিয়ে অভিযোগ ভুরি ভুরি! সেখানে চিকিৎসা করাতে গিয়ে, মধ্য়বিত্তের কার্যত ঘটি-বাটি বিক্রির জোগাড় হয়! এই জায়গায় স্বচ্ছতা আনতে, এবার  বিধানসভায় পাস হল - দ্য় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্য়াল এস্টাবলিশমেন্টস (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্য়ান্ড ট্রান্সপারেন্সি) অ্য়ামেন্ডমেন্ট বিল ২০২৫। 
সেখানে স্পষ্ট বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির সময় যে প্য়াকেজ দেওয়া হয়, পরে সেখানে কোনও বাড়তি খরচ যোগ করা যাবে না।  চিকিৎসার খরচ, হাসপাতালে এমন জায়গায় রাখতে হবে, যেখানে সকলে দেখতে পাবেন।  

প্রস্তাবিত খরচের থেকে, চার্জ বাড়লে, কত শতাংশ বেশি নেওয়া যেতে পারে, তা স্বাস্থ্য় দফতর ঠিক করবে। খরচ বৃদ্ধির বিষয়টাও স্বাস্থ্য় দফতরকে জানাতে হবে। ২৪ ঘণ্টা অন্তর জানাতে হবে রোগীর পরিজনদের। 

বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা নিয়ে, স্বাস্থ্য় বিষয়ক রেগুলেটরি কমিটির কাছে বিস্তর অভিযোগ জমা পড়ে। এর মধ্য়ে অন্য়তম অভিযোগ, প্য়াকেজের বাইরেও অতিরিক্ত টাকা নেওয়া।  সেই সমস্য়া দূর করতেই, এবং বেসরকারি হাসপাতালের বিলে নিয়ন্ত্রণ করতেই এই সংশোধনী আনা হয়েছে বলে দাবি রাজ্য় সরকারের। স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মনে করছেন, এই পদক্ষেপ সাধারণ মানুষের জন্য বড় উপকারী। ' রোগীকে যত টাকা বিল করছে, সেটা রোগী জানবে। তাকে যদি ২টো ইঞ্জেকশন দিয়ে ২০টা ইঞ্জেকশনের বিল করে, তাহলে সেটা রোগী বুধতে পারবে। এইটার জন্য়ই তো এই বিলটা করা। স্বচ্ছতা থাকবে। ' 

তবে এই বিল নিয়ে আশাবাদী নন বিরোধী দলনেতা।  শুভেন্দু অধিকারী মনে করছেন, 'এরপর ব্ল্য়াকমেলিং করে, নার্সিং হোম, বেসরকারি হাসপাতাল থেকে তৃণমূল কংগ্রেস টাকা তুলবে... যে বিলটা এনেছে, সেই বিলটা ত্রুটিপূর্ণ বিল। ' তিনি প্রশ্ন তুলেছেন,  নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর কোনও কারণে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে, আরও কিছু চিকিৎসা দিতে হয়, সেক্ষেত্রে কী হবে, তা এই বিলে স্পষ্ট করে বলা নেই। তাই এই বিল নিয়ে সন্তুষ্ট নন তিনি।                 

বিলে বলা হয়েছে,   নিয়ম ভঙ্গ করলে, কড়া ব্য়বস্থা নেওয়া হবে। এমনকী সেই স্বাস্থ্য় প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। এখন এই ব্যবস্থাগ্রহণের পর কতটা উপকৃত হন রোগী ও তাঁর পরিবার , সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল

ভিডিও

Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর
TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget