এক্সপ্লোর

West Bengal Assembly : বিধানসভায় নজিরবিহীন কাণ্ড! 'BJP বিধায়কদের বক্তব্য শুনব না', স্লোগান,চিৎকার মন্ত্রীদের

কখনও হাততালি দিয়ে, কখনও মুখে আওয়াজ করে, এমন পরিস্থিতি তৈরি করা হল, যাতে বিজেপি বিধায়কদের বক্তব্য শোনাই না যায়।       

 

 

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা :  বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তাল রইল বিধানসভা। এদিন নজির বিহীন পরিস্থিতি তৈরি হল। বিজেপি বিধায়কদের বক্তব্য শুনব না, এই রব তুলে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করতে শুরু করেন শাসক দলের বিধায়করা। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সংশোধনী বিল ২০২৫ পেশের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভাষণ দিতে উঠলে কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি বিধায়করা।  অধ্যক্ষ অনুরোধ করলেও  তাঁরা শোনেননি। আর আজ বিজেপি বিধায়কদের বক্তব্য শুনলেন না শাসক দলের বিধায়করা। কখনও হাততালি দিয়ে, কখনও মুখে আওয়াজ করে, যাতে বিজেপি বিধায়কদের বক্তব্য শোনাই না যায়।              

শুক্রবার বিধানসভায় স্পোর্টস ইউনিভার্সিটি বিল নিয়ে আলোচনার শুরু হয়। তখনই বিধানসভায় হই হট্টগোল বাধে। আলোচনায় অংশ নিয়ে বিজেপির শংকর ঘোষ বলতে উঠতেই শাসক দলের বিধায়করা তাঁকে বলতে বাধা দিতে থাকেন।  এই দৃশ্য কার্যত নজিরবিহীন। কারণ, সাধারণত দেখা যায়, প্রতিদিন বিরোধী বিধায়করা নিজেদের বক্তব্য রেখেই বেরিয়ে যান। শাসকদলের বিধায়কদের বক্তব্য শোনেন না তাঁরা। বৃহস্পতিবারও এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের সময় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয় বিজেপির সব বিধায়কের বক্তব্য। বিজেপি বিধায়কদের বক্তব্য সম্পূর্ণ বাদ দেওয়া নিয়ে নতুন রাজনৈতিক সংঘাতের সূত্রপাত হয় এদিন।       

 এরপর আজ, শুক্রবার, শাসকদলের বিধায়করা ঠিক করেন, এদিন বিজেপি বিধায়কদের বক্তব্য রাখার সময় বাধাদান করা হবে। সেই মতো নানা ভাবে শাসকদলের সদস্যরা বাধা দিতে থাকেন। অধ্যক্ষ দুই পক্ষকেই শান্ত হওয়ার জন্য বলেন। কিন্তু 'শুনছি না, শুনবো না' শ্লোগান তোলেন শাসক দলের বিধায়করা। একযোগে চিৎকার করতে থাকেন, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বলেন, 'আপনারা প্রতিদিন নিজেরা বলে বেরিয়ে যান, এটা ঠিক নয়। মাননীয় সদস্যরা আহত হয়েছেন। আমিও মনে করি আপনারা বক্তব্য রাখার পর কক্ষে থাকবেন। আমি চাই আপনি বলুন যে আপনারা থাকবেন।' শেষ পর্যন্ত ওয়াকআউট করে বেরিয়ে আসে বিজেপি । মুখে কালো কাপড় বেঁধে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। 

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget