এক্সপ্লোর

Potato Preservation in Cold Storage: হিমঘরে আলু রাখার সময়সীমা বাড়াল রাজ্য

Cold Storage : বহু চাষি বীজ আলুও হিমঘরে রেখেছেন। এখনও ধান কাটা শেষ হয়নি। চাষের জমি তৈরি হয়নি বলে বীজ আলু বের হচ্ছে না।

কমলকৃষ্ণ দে, বর্ধমান : হিমঘরে (Cold Storage) আলু রাখার সময়সীমা বাড়াল রাজ্য । ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ওই সময়সীমা। 

ভিন রাজ্যে চাহিদা কম থাকায় রাজ্যের ৪৭০টি হিমঘরে এবার কয়েক লক্ষ টন আলু পড়ে রয়েছে বলে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন কারণে এবার আলু চাষের মরসুম দেরিতে শুরু হয়েছে। ফলে, নতুন আলু উঠতে এখনও কিছুটা সময় লাগবে। সেজন্য হিমঘরে আলু সংরক্ষণের সময়সীমা বাড়ানো ছাড়া সরকারের হাতে বিকল্প উপায় ছিল না বলে চাষি থেকে সংরক্ষণকারীরা মনে করছেন। বাড়তি এক মাসের জন্যে সরকারিভাবে ভাড়া (দক্ষিণবঙ্গের জন্যে কুইন্টাল প্রতি ১৮.৬৬ টাকা আর উত্তরবঙ্গের জন্যে ১৯.১১ টাকা) ধার্য করা হয়েছে।

বুধবার রাজ্যের কৃষি বিপণন দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বাণিজ্যিক বছরে ভাল পরিমাণে আলু হিমঘরে মজুত রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে (৩০ নভেম্বরের) মজুত আলুর সবটা হিমঘর থেকে বেরিয়ে যায়নি। সে কারণেই ডিসেম্বর মাসে সরকার নির্ধারিত ভাড়ায় হিমঘরে আলু রাখা যাবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব আলু বের করে নিতে হবে।

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সূত্রে খবর, রাজ্যে ৬৩ লক্ষ টন আলু মজুত হয়েছিল। বুধবার পর্যন্ত রাজ্যে কয়েক লক্ষ টন আলু পড়ে রয়েছে। সংগঠনের তরফে কৃষি বিপণন দফতর ও মন্ত্রীকে চিঠি দিয়ে একই ভাড়ায় ৩০ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার দাবি জানানো হয়েছিল।

কৃষি বিপণন দফতরের এক আধিকারিকের দাবি, সাধারণত এই সময় রাজ্যের হিমঘরগুলিতে এক-দেড় লক্ষ টন আলু থেকে যায়। অল্প কিছু দিনের জন্যে সরকার হিমঘরে আলু রাখার সময়সীমা বাড়ায়। তারপরেও আলু থেকে গেলে হিমঘরে রক্ষণাবেক্ষণে সমস্যা হয়। তখন হিমঘরের বাইরের চত্বরে আলু বের করে দেওয়া হয়। কিছু দিন অপেক্ষার পরেও আলু পড়ে থাকলে সরকারি নিয়ম মেনে নিলাম করে দেওয়া হয়। 

গত বারের মতো এবারেও পরিস্থিতি ভিন্ন। বহু চাষি বীজ আলুও হিমঘরে রেখেছেন। এখনও ধান কাটা শেষ হয়নি। চাষের জমি তৈরি হয়নি বলে বীজ আলু বের হচ্ছে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget