এক্সপ্লোর

Bird Flu: ফের বার্ড ফ্লু আতঙ্ক রাজ্যে, কেমন আছে আক্রান্ত শিশু?

Kolkata News: ফের বার্ড ফ্লু আতঙ্ক। ইতিমধ্যেই ৪ বছরের এক শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তবে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়ে দিয়েছে, ডিম বা মুরগি, হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।

কলকাতা: ৫ বছর পর দেশে ফিরেছে বার্ড ফ্লু (Bird Flu) আতঙ্ক। বার্ড ফ্লুতে আক্রান্ত এই রাজ্যেরই ৪ বছরের শিশু। দিনকয়েক আগে মালদার কালিয়াচকের শিশুর শরীরে বার্ড ফ্লু-র ভাইরাসের হদিশ মেলে। কেমন আছে ওই শিশু? স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, 'শিশুর শারীরিক অবস্থা ঠিক আছে। কাল ফের নজরদারিতে যাচ্ছে বিশেষ দল। শিশুটির সংস্পর্শে আসা ব্যক্তিরা কেউ আক্রান্ত হননি।' 

ফিরেছে বার্ড ফ্লু আতঙ্ক: স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, "বার্ড ফ্লু নিয়ে বিভ্রান্তির কোনও জায়গা নেই। বাচ্চাটির ক্ষেত্রেও দুটো স্যাম্পেলে চার ধরনের ভাইরাস বেরিয়েছে। লো প্য়াথজেনিক মানে খুব একটা কিছু হবে না। এমনও হয় যে, ভাইরাস ভেতরে আছে কিন্তু কোনও ক্লিনিক্যাল উপসর্গ নেই। এর সোর্স আমাদের রাজ্যে নেই। আমাদের রাজ্যে বার্ড ফ্লু-র কোনও নমুনা পাওয়া যায়নি। ডিম বা মুরগি, হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে বলে মনে করছি না।'' 

মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করে World Health Organization বা WHO। সেই রিপোর্টে বলা হয়, ২০১৯ সালের পর ভারতে ফের এই রোগ সংক্রমিত হল মানুষের শরীরে। বার্ড ফ্লু-তে আক্রান্ত এই রাজ্যের মালদার বাসিন্দা এক ৪ বছরের শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ২২ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে এই তথ্য। রিপোর্টে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি জ্বর ও পেটে ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় শিশুকে। ১ ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়। ২ ফেব্রুয়ারি তার শরীরে অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস পাওয়া যায়। ২৮ ফেব্রুয়ারি শিশুকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। কিন্তু ৩ মার্চ ফের শ্বাসকষ্ট হওয়ায় একটি সরকারি হাসপাতালের PICU-তে ভর্তি করা হয়। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পরীক্ষা করে জনা যায় শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। পোল্ট্রিতে বা পশু-পাখির বাজারে যাঁরা কাজ করেন, তাঁদেরকে সতর্ক থাকবে হবে। হাত স্যানিটাইজ করতে হবে হাঁস-মুরগি ধরার পর। মাস্ক বব্যবহার করতে হবে আক্রান্ত ও তাঁর পরিবারের সদস্যদের। মাস্ক ব্যবহার করতে হবে চিকিৎসকদের। রোগীর কাছে গেলে পরতে হবে পিপিই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: NEET UG 2024: 'কোনও দুর্নীতি হয়নি, বেনিয়ম হলে দোষীদের ছাড়া হবে না' বার্তা শিক্ষামন্ত্রীর

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget