এক্সপ্লোর

Bengal BJP News : খাস কলকাতায় বিজেপি নেতার বাড়ির উপর চলল বুলডোজার !

BJP Leader's House Demolished : বিজেপি নেতার অভিযোগ, ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়াতেই তাঁর বাড়ি-দোকান ভাঙা হয়েছে।

আবির দত্ত, কলকাতা :  খাস কলকাতায় ( Kolkata News ) বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি ( BJP ) নেতার বাড়ির একাংশ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল বিধায়ক ( TMC MLA ) ও কাউন্সিলরের দিকে। গতকাল উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের ( Sunil Singh )  বাড়ির একতলায় দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় পুরসভা।

সুনীল সিং বিজেপির ( BJP ) জেলা কমিটির সদস্য ও শ্যামপুকুর বিধানসভার প্রাক্তন আহ্বায়ক। বিজেপি নেতার অভিযোগ, ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়াতেই তাঁর বাড়ি-দোকান ভাঙা হয়েছে। শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাঁজা এ নিয়ে মন্তব্য করতে চাননি। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের দাবি, বেআইনি বলেই পুরসভা ওই অংশ ভেঙে দিয়েছে।   

সুনীল সিং-এর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বৃদ্ধ বাবা ডায়ালিসিসের রোগী। বাড়িতে বুলডোজার চালানোর আগে কোনও নোটিসও দেখানো হয়নি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, সেখানে আরও অনেক দোকান-পাট আছে। সেই সব দোকানের উপর তো বুলডোজার চলেনি, তাহলে তিনি বিজেপি করেন বলেই কি এই ঘটনা ঘটল? পুলিশে অভিযোগ করেও লাভ হয়নি বলে ক্ষোভ বিজেপি নেতার । 

স্থানীয় এক যুব তৃণমূল নেতা জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতার দাবি, পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। এলাকায় অন্য দোকান রয়েছে। সেই ক্ষেত্রে তো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাহলে সুনীল সিংয়ের বাড়িতেই কেন চলল বুলডোজার ? BJP  করেন বলেই ? প্রশ্ন তুলেছেন বিজেপির স্থানীয় এক নেতা।

২০২২ সালে  ‘বুলডোজার রাজনীতি’ দেখা যায় উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথের সরকার বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় । বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর যখন উত্তরপ্রদেশের একাধিক জায়গায় হিংসা ছড়ায়, তখনও সরকারের তরফে বুলডোজার চালানোর হুমকি দেওয়া হয়। অশান্তির আগুন ছড়িয়ে ছিল উত্তরপ্রদেশের সাহারানপুর,কানপুর, প্রয়াগরাজ সহ বিভিন্ন জায়গায়। সেইসময় হিংসা ছড়ানোর সঙ্গে যুক্ত  বলে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সম্পত্তি ধ্বংস করার কাজ শুরু করে যোগী সরকার, এমনটাই অভিযোগ উঠেছিল। যদিও শুধুমাত্র বেআইনিভাবে নির্মাণই ভাঙা হয় বলে দাবি করে যোগী প্রশাসন।  বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।             

আরো পড়ুন :

সাতসকালে প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনে আগুন ! গলগল করে ধোঁয়া AC কামরা থেকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget