এক্সপ্লোর

West Bengal: ধুবুলিয়া ১ পঞ্চায়েতের BJP প্রধানকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

Dhubulia: চাঞ্চল্য ছড়িয়েছে একটি ঘটনায়। ধুবুলিয়া ১ পঞ্চায়েতের বিজেপির প্রধানকে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার শোরগোল পড়ে গেল।

ধুবুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ফল প্রকাশিত হয়েছিল প্রায় এক মাস আগে। এই মুহূর্তে জেলায় জেলায় সমস্ত পঞ্চায়েতে চলছে বোর্ড গঠন। আর সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তির আঁচ রাজ্য জুড়ে।

চাঞ্চল্য ছড়িয়েছে একটি ঘটনায়। ধুবুলিয়া ১ পঞ্চায়েতের বিজেপির প্রধানকে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার শোরগোল পড়ে গেল। অপহরণের অভিযোগ ওঠে তৃণমূল (TMC) ও পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP) সমর্থকেরা।

২১ আসন বিশিষ্ট ধুবুলিয়া পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হওয়ার পরেই অপহরণের অভিযোগ ওঠে। কাঠগড়ায় তোলা হয় তৃণমূল ও পুলিশকে। প্রধানের পক্ষে ১১ জন বিজেপি সদস্যের সমর্থন ছিল।

একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিজেপির অপহৃত প্রধান তৃণমূলের পতাকা হাতে। বলছেন, 'উন্নয়নের স্বার্থে- মমতা বন্দ্যোপাধ্যায়ে আস্থা রেখে তৃণমূলে যোগ দিলাম।' যদিও তাঁর বলার ধরন এবং হাঁফানো দেখে অনেকেরই মনে হয়েছে, ভয় দেখিয়ে ও চাপ তৈরি করে এই কথা বলতে তাঁকে বাধ্য করা হয়েছে। তাঁর মন্তব্যের পরেই তৃণমূল কর্মীদের হাততালি দিতেও দেখা যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

ঘটনার কথা জানাজানি হতেই টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী ও সমর্থেকরা। তাঁরা বলতে থাকেন, আমাদের প্রধানকে ফিরিয়ে দিন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।

পঞ্চায়েতের বোর্ড গঠন (Panchayat Board) ঘিরে রাজ্যের জেলায় জেলায় অশান্তি। এবার হুগলি জেলা (Hooghly Violence)।  পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তুলকালাম হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরায়। ওই এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বোমাবাজি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। আহত এএসপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ (Police)।  আইএসএফের (ISF) বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)।                                                              

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget