এক্সপ্লোর

West Bengal BJP: বঙ্গ BJP-র ৩২ নেতানেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, পরাজিত প্রার্থী থেকে নিষ্ক্রিয় নেতা, তালিকায় এঁরা...

Central Securities: কেন্দ্রীয় নিরাপত্তা উঠল বিক্ষুব্ধ প্রাক্তন সাংসদ জন বার্লার। 

কলকাতা: বঙ্গ বিজেপি-র ৩২ নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হল। পরাজিত প্রার্থী থেকে একাধিক নিষ্ক্রিয় নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার। একাধিক জেলা সভাপতির কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার। কেন্দ্রীয় নিরাপত্তা উঠল বিক্ষুব্ধ প্রাক্তন সাংসদ জন বার্লার। যদিও এ নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের মতে, নির্দিষ্ট সময় অন্তর নিরাপত্তার বিষয়টি পুনর্মূল্যায়ন করে কেন্দ্র। এর ভিত্তিতেই ৩২ জনের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে তাঁদের কিছু জানার নেই বলেও দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। (West Bengal BJP)

৩২ জনের যে তালিকা সামনে এসেছে, তাতে নাম রয়েছে, তফসিলি জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার, কোচবিহার জেলা বিজেপি-র অভিজিৎ বর্মন, দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস ববি, নদিয়ার জেলে সভাপতি অর্জুন বিশ্বাস, উলুবেড়িয়ার সাংসদ অরুণোদয় পালচৌধুরী, আরামবাগের সাংসদ অরূপকান্তি দিগর, জয়নগরের অশোক কাণ্ডারি, জগদীশপুরের অশোক পুরকাইত। (Central Securities)

নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের বাসুদেব সরকার, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, রাজ্যের বিজেপি-র সহ-আহ্বায়ক দেবব্রত বিশ্বাস, ডায়মন্ড হারবারের দেবাংশু পাণ্ডা, বীরভূমের দেবাশিস ধর, মুর্শিদাবাদের ধনঞ্জয় ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার দীপক হালদার, জয়দীব ঘোষ, জীবেশচন্দ্র বিশ্বাস।

জন বার্লার পাশাপাশি, লোকনাথ চট্টোপাধ্য়ায়, নির্মল সাহা, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, পলাশ রানার নামও রয়েছে তালিকায়। নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে পিয়া সাহা, প্রণতি মাঝি, সন্ন্যাসীচরণ মণ্ডল, শঙ্কুদেব পণ্ডা, তন্ময় দাস, তমোঘ্ন ঘোষ, তাপস দাস, তারিণীকান্ত বর্মনের। এর মধ্যে জন বার্লার নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বেশি কিছু দিন ধরেই রাজ্য বিজেপি-তে বেসুরো বাজছেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভাতেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। দলবদল নিয়ে পরিষ্কার কিছু না জানালেও, জল্পনা জিইয়ে রেখেছেন জন। 

যদিও এ নিয়ে বিশদে কিছু বলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্য়ায়। তাঁর বক্তব্য, "স্বরাষ্ট্র মন্ত্রক কিছু দিন অন্তর অন্তর সবদিক পর্যালোচনা করে দেখা হয়। কারও ঝুঁকি বাড়ে, কারও কমে। সেই নিরিখে কারও নিরাপত্তা বাড়ানো হয়, কমানো হয় কারও। আমরা অন্তত পক্ষে, রাজ্যস্তরে বিষয়টি জানি না আমরা। আপনাদের কাছ থেকেই শুনলাম কারও কারও নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। আমরা জানি না, খোঁজ নেব। সম্পূর্ণ ভাবে এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয়।" যাঁদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, তাঁরাও কোনও প্রতিক্রিয়া জানাননি এখনও পর্যন্ত।

সেরা শিরোনাম

দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার
Kolkata: রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ নাগেরবাজারে, ধৃত ১
AJUP Leader Arrest : হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ
হুমায়ুন কবীরের AJUP পার্টির রাজ্য সম্পাদক গ্রেফতার, ভয়ঙ্কর অভিযোগ
West Bengal News Live Updates: রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ নিয়ে ফের ইউ টার্ন রবিউল আলম চৌধুরীর
রেজিনগরে নতুন ট্যুইস্ট, প্রার্থী পদ নিয়ে ফের ইউ টার্ন রবিউল আলম চৌধুরীর

ভিডিও

Kalyan Banerjee |
Nandigram Bye Election | নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটযুদ্ধে রইল না Mamata Banerjee-এর দল
TMC Symbol Row |
Nandigram Bye Election | প্রার্থী প্রত্যাহার থেকে কংগ্রেস প্রার্থী গ্রেফতার, উপনির্বাচনের আগে যতকাণ্ড নন্দীগ্রামে!
Nandigram Bye Election |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget