এক্সপ্লোর

Bread Price: রবিবার থেকে রাজ্যে পাউরুটির দাম বৃদ্ধি, নতুন দাম কত হচ্ছে?

Bread Price Hike West Bengal: কাল থেকে বেশি দামে পাউরুটি কিনতে হবে রাজ্যবাসীকে

রুমা পাল, কলকাতা: অনেকদিন ধরেই এমন কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার  কাল থেকে রাজ্যে দাম বাড়ছে পাউরুটির। জয়েন্ট একশন অফ ওয়েস্ট বেঙ্গল বেকারি অ্যাসোসিয়েশন (West Bengal Bakery Association) কমিটির তরফে জানিয়ে দেওয়া হয় যে, রবিবার থেকেই রাজ্যে পাউরুটির দাম বাড়তে চলেছে। পাউরুটি বানাতে প্রয়োজনীয় সমস্তরকম কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাঁরা। ময়দা, চিনি তেলের দাম বেড়েছে অনেকটাই।  এর আগে ২০১৮ সালে দাম বৃদ্ধি হয়েছিল।                             

নতুন দামের বিষয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি ৪০০ গ্রাম পাউরুটি ওপর দাম বাড়ছে ৪ টাকা করে। প্রতি ২০০ গ্রাম পাউরুটি উপরে দাম বাড়ছে ২ টাকা করে। আগে ৪০০ গ্রাম পাউরুটির দাম ছিল ২৮ টাকা। ২০০ গ্রাম পাউরুটির দাম ছিল ১৮ টাকা। বেকারি সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে বলা হয়েছে, ‘কাঁচামালের দাম বেড়ে যাওয়ার ফলেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত’।  দাম বৃদ্ধি নিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি বিবৃতি দিয়ে জানায়, “আগে পাউরুটি তৈরি করতে ময়দা, চিনি, ঘি যাবতীয় জিনিস সরকার আমাদের সরবরাহ করতেন। কিন্তু ১৯৮৬ সাল থেকে তা বন্ধ হয়ে গিয়েছে। সবার খাদ্য তালিকায় থাকে পাউরুটি। তাই দাম বৃদ্ধির সময় আমাদের অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হয়।" 

বেকারি মালিকরা জানিয়েছেন, যে প্লাস্টিকের মোড়কে পাউরুটি বিক্রি করা হয় সেই প্লাস্টিকের দামও অনেকটাই বেড়েছে৷ তাই বেকারি শিল্পকে বাঁচাতে দামবৃদ্ধির পথে হেঁটেছে বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি৷ রবিবার থেকে সাধারণ দুশো গ্রাম ওজনের পাউরুটি (প্লেন ও স্লাইসড) কিনতে লাগবে ১৪ টাকা৷ ৪০০ গ্রাম ওজনের পাউরুটির দাম পড়বে ২৮ টাকা৷ ১০০ গ্রাম ওজনের (প্লেন) চার পিস পাউরুটি কিনতে গ্রাহককে দিতে হবে ৩০ টাকা৷

ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যসোসিয়েশন, ইন্ডিয়ান বিস্কুট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া বেকার্স অ্যান্ড বিস্কুট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং দি ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যান্ড বিস্কুট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তেই কার্যকর হচ্ছে নতুন দাম, এমনটাই জানা গেছে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget