এক্সপ্লোর

West Bengal By Election BJP : উপনির্বাচনেও প্রার্থী নিয়ে ক্ষোভ ! পদত্যাগ পত্র পাঠালেন বিজেপি নেতা

Bagda By Election : বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে প্রার্থী নিয়ে আগেই চাপানউতোর ছিল বিজেপিতে। জল্পনা ছিল, বিজেপির প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রার্থী হতে পারেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : লোকসভা নির্বাচনে ( Loksabha Election ) আশানুরূপ ফল হয়নি বিজেপির ( BJP ) । আর হারের পরই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ফল নিয়ে। প্রার্থী নির্বাচন ও জেলা প্রার্থীদের কেন্দ্র বদল নিয়ে উষ্মা ধরা পড়েছে হেভিওয়েট নেতাদের গলাতেও। বঙ্গ বিজেপির ( Bengal BJP ) অন্দরমহলে চাপা টানাপোড়েনের জল্পনাও কম হয়নি। আর এবার সামনে উপনির্বাচন। তার আগেও বঙ্গ বিজেপিতে চাঞ্চল্য। 

বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে প্রার্থী নিয়ে আগেই চাপানউতোর ছিল বিজেপিতে। জল্পনা ছিল, বিজেপির প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রার্থী হতে পারেন। এই নাম উঠে আসতেই কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিজেপির এক কর্মীকে বলতে শোনা যায়, আমরা বাগদায় বাইরের প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদি হোক।

না। সোমা ঠাকুর প্রার্থ হননি। বাগদায় বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। আর তাঁর নাম ঘোষণা হতেই দলের অন্দরে ফের ক্ষোভের বাতাবরণ। দলীয় পদে ইস্তফা দিলেন বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। যদিও কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে তিনি ইস্তফা দেননি।

পদত্যাগী বিজেপি নেতার দাবি, দলের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বকে লেখা ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বহিরাগত, সেই কারণেই প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে। গতকাল প্রার্থী পদে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করার পরেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দলে কটাক্ষ করেছে তৃণমূল।

আগামী ১০ জুলাই বাগদা উপনির্বাচন ।  সোমবার বিজেপির প্রার্থী হিসেবে বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির কর্মী সমর্থকদের একাংশ প্রতিবাদে বিক্ষোভ দেখায় । 'বহিরাগত প্রার্থী চাইনা' বলে ওঠে স্লোগান। 

অন্যদিকে সোমবারই  রায়গঞ্জ কেন্দ্রে উপ নির্বাচনে বিজেপি-র প্রার্থীর নাম ঘোষণা হওয়ার এক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তর দিনাজপুর জেলা বিজেপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান বাসুদেব সরকার। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে সেই ইস্তফা পত্র পাঠিয়েছেন বলেও জানান বাসুদেব। তাঁর এই ইস্তফা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও তাঁর দাবি পারিবারিক ও ব্যক্তিগত  কারনে তাঁর ইস্তফা । 

প্রার্থী নিয়ে এখন থেকেই এত অসন্তোষ। এভাবে কি উপনির্বাচনে পদ্ম ফুটবে ? যে চারটি কেন্দ্রে উপনির্বাচন  হচ্ছে, তার মধ্যে ৩ টি কেন্দ্রেই আগের বিধানসভা ভোটে পদ্ম ফুটেছিল। কিন্তু এবার ? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন :                          

কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্কটের, মকরের বিরাট অর্থযোগ, এই সপ্তাহে সাফল্যে ভরে উঠবে এই ৫ রাশির ঝুলি

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget