এক্সপ্লোর

West Bengal Bypoll: '২৪-এ লোকসভায় জিতেছি, ২৬-এর বিধানসভাতে জিতব', উপনির্বাচনের ফলের মাঝেই বড় হুঙ্কার সুকান্তর

West Bengal Bypoll Result: ভোট গণনা শুরুর পরই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যজুড়ে উৎসবে মাতলেন শাসক কর্মী-সমর্থকরা।

কলকাতা: বঙ্গে উপনির্বাচনে ৬ আসনেই সবুজ ঝড়। নৈহাটি, সিতাইয়ে জয়ী তৃণমূল। মাদারিহাটও হারাল বিজেপি। হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুরে বহু ভোটে এগিয়ে জোড়াফুল। ফের চা বলয়ে ভাল ফল তৃণমূলের।

উপ নির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। বিজেপির কাছ থেকে মাদারিহাট বিধানসভাও ছিনিয়ে নিল তৃণমূল। দুই কেন্দ্রে জয়ের ব্যবধান একলক্ষ ছাড়াল। মাদারিহাটও হাতছাড়া হওয়ার পর সাফাই বিজেপির রাজ্য সভাপতির। তবে কী পরাজয়ের 'তত্ত্ব' সুকান্তর? উপ নির্বাচনের ফলাফল প্রেক্ষিতে এদিন সুকান্ত মজুমদার বলেন, 'উপনির্বাচনে এসব ফল হতেই পারে। তবে ২০২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসব। উদাহরণস্বরূপ একটা কথা বলি। কালিয়াগঞ্জ উপনির্বাচন যদি দেখেন, ২০১৯-এ  লোকসভা জেতার পর, উপনির্বাচনে ওখানে হেরে গিয়েছিলাম। অথচ সেই কালিয়াগঞ্জে ২০২১ এর নির্বাচনে বিপুল ভোটে জিতেছি। ২০২৪-এ লোকসভা নির্বাচনে জিতেছি, ২০২৬- এ বিধানসভা নির্বাচনেও জিতব। উপনির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক রয়েছে।'                                                                                                        

এদিকে, ভোট গণনা শুরুর পরই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যজুড়ে উৎসবে মাতলেন শাসক কর্মী-সমর্থকরা। বাঁকুড়ায় সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিজয়োল্লাস। নৈহাটিতে জয় বাংলা, মেদিনীপুরে সেলিব্রেশন। তালডাংরায় বাইক মিছিল। 

আরও পড়ুন, বেহালার হাসপাতালে তুমুল তাণ্ডব-বিক্ষোভ, শৌচাগারে গিয়ে লুকিয়ে প্রাণে বাঁচলেন নার্স!

এদিকে, একুশের বিধানসভা ভোটের পর থেকে, প্রত্য়েকটি নির্বাচনেই এরাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। এই প্রেক্ষাপটে নিজের দলকে কার্যত সমালোচনায় বিঁধলেন দিলীপ ঘোষ। সাম্প্রতিক ইস্যুগুলিকে বিজেপি কাজে লাগাতে পারছে না বলে সরব হয়েছেন তিনি। দিলীপ বলেছেন, 'একুশের পর থেকে পার্টির ডাউনফল শুরু হয়েছে। রেজাল্ট ভালো হচ্ছে না। আমাদের এখন ডাউন যাচ্ছে। রাজনীতিতে একটা ইস্যুই পাল্টে দেয়। সিঙ্গুর, নন্দীগ্রাম হাওয়াতেই পাল্টে গিয়েছিল। এই যে এত ঘটনা ঘটছে, হয়তো আমাদের পার্টি সেই, ইসুগুলোকে নিতে পারছে না।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget